লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

৯ মার্চ, ২০১২

বিসিবির তামিম নাটকের পূর্বাপর


কপালের ভাজ সরিয়ে জ্বলে উঠতে হবে তামিমকে


অনেক নাটকের পর অবশেষে দলে ফিরলেন তামিম ইকবাল । তবে তার আগে নাটক যা হওয়ার হয়ে গেছে । নাটক না বলে বাংলাদেশ ক্রিকেটের এক কলংকও বলা যায় । কারণ তামিমকে বাদ দেয়া না দেয়ার জের ধরে পদত্যাগ করে বসেন প্রধান নির্বাচক আকরাম খান । ক্রিকেটের ইতিহাসেই দল নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় নির্বাচক পদত্যাগের ঘটনা এই প্রথম । সেই হিসেবে এটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক একটি অধ্যায় । আকরাম খান চোখে আঙুল দিয়ে দিলেন বিসিবিতে ক্রিকেটীয় যুক্তি নয় চলে রাজনৈতিক আমলাতান্ত্রিক ক্ষমতা ।

অনেকেই হয়ত বলতে পারে নিজের ভাতিজাকে বাদ দেয়ার কারণেই হয়ত আকরাম খানের পদত্যাগ । কিন্তু আসল ঘটনা হল নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করতে না দেয়া , এবং তাদের নির্বাচিত দলে অযাচিতভাবে হস্তক্ষেপই এই পদত্যাগের কারণ । বলা যায় এটি অনেকদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ । নির্বাচকদের নির্বাচন করা দলে কাঁচি চালানো এই প্রথম নয় । জেমি সিডন্সের সময় তিনি রকিবুলকে দলে চাইলেও অনেক সময় বোর্ড থেকেই রকিবুলকে বাদ দেয়া হয়েছিল ।

বিশ্বকাপের সময় গঠন করা হয়েছিল টেকনিক্যাল কমিটি । এই কমিটির কাজ ছিল নির্বাচকদের দেয়া দলে কাঁটছাট করে নিজেদের পছন্দের খেলোয়াড়কে ঢুকানো । যে কারণে মোহাম্মদ আশরাফুল গত বিশ্বকাপের দলের সেরা পারফর্মার হয়েও এবার বিশ্বকাপে ঘরের মাঠেই কয়েকটা ম্যাচে দর্শক ছিলেন । বিশ্বের কোন দেশের ক্রিকেট বোর্ডে এমন টেকনিক্যাল কমিটির খোজ পাওয়া যাবে না যারা নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করা জন্য গঠিত হয়েছে ।

আবার শোনা যাচ্ছে যে বোর্ডের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে কোন ক্রিকেটার রাখা হবে না । এর মানে হল বোর্ড পুরোপুরি চলে যাবে রাজনৈতিক নেতাদের হাতে , কিছু অক্রিকেটীয় মস্তিষ্কের হাতে । এসব অক্রিকেটীয় মস্তিষ্ক দেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে তা একটি শিশুরও খুব ভাল করেই জানা আছে । এই কারণেই বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধ্যে ব্যবস্থা নিতে সাবেক ক্রিকেটাররা আদালতে যাবার হুমকি দিয়ে রেখেছে ।

বোর্ড সভাপতির নাতীর অপছন্দ বলে আশরাফুলকে দলে নিতে না করে দেয়া হয়েছে । কি ভয়ংকর কথা । বাংলাদেশের ক্রিকেট কি তাহলে বোর্ড সভাপতির পরিবারের মনোরঞ্জনের জন্য নাকি । বোর্ড থেকে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা পাচ্ছেন না শাহরিয়ার নাফিস , অলক কাপালীর মত সিনিয়র ক্রিকেটার । জিম্বাবুয়ে সফরের ব্যার্থতার বলি হতে স্বরুপ অধিনায়কত্ব বিসর্জন দিতে হয়েছে সাকিবকে , শুধুমাত্র বোর্ড সভাপতির ইচ্ছায় । সাকিবের ক্যারিয়ারের শুরুর দিকে এমনও শোনা গিয়েছিল যে সভাপতি সাকিবকে দলে নিষিদ্ধ করেছিলেন । পরে সাকিব নাকি কামালের পা ধরে ক্ষমা চেয়ে পার পেয়ে গেছে ।

নির্বাচকদের কাজে হস্তক্ষেপ এই প্রথম নয় । বলা চলে শুরু থেকেই এটি বাংলাদেশ ক্রিকেটের ছিল । বোর্ড কর্মকর্তাদের এমন কর্মকান্ডের ফলেই অকালে ঝরে গেছে আমিনুল ইসলাম বুলবুল , দূর্জয় , হান্নান সরকারের মত ক্রিকেটাররা । বোর্ড কর্মকর্তাদের জন্য একগুয়েমীর জন্য মোহাম্মদ রফিকের গায়ে লেগে গিয়েছিল ওয়ানডে স্পেশালিস্টের লেবেল । সিনিয়র ক্রিকেটারদের প্রতি বোর্ড কর্মকর্তাদের এমন একগুয়েমীর কারণেই দেশের ক্রিকেট দশ বছর আগেও যেখানে ছিল এখনও সেখানেই আছে । শুরুর মতই দলটা এখনও তরুণদেরই রয়ে গেছে । দলে নেই তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল । যে কারণের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য আসছে না । এদেশে সিনিয়র হলেই বিদায়ের ঘন্টি বাজিয়ে দেয়ার ব্যাবস্থা করা হয় ।

বিতর্কের আর কোন অবকাশই নেই যে এতসব কিছুর মূলে রয়েছেন বোর্ড সভাপতি মোস্তফা কামাল এমপি । তিনিই আসল নাটের গুরু । বিসিবিতে একছত্র ক্ষমতার অপব্যাবহার করছেন তিনি । একজন বোর্ড সভাপতি একটি দেশের ক্রিকেটের অধিনায়ক । আর সেই অধিনায়ক যখন বিতর্কিত হয়ে পড়েন তখন দেশের ক্রিকেট হয়ে পড়ে অভিভাবক শূন্য , নেমে আসে অশনিসংকেত । আর যখন বোর্ড সভাপতি স্বৈরতন্ত্রিক ব্যাবস্থা প্রচলন করেন তখন বিদ্রোহ আর প্রতিবাদ অবশ্যম্ভাবী হয়ে পরে । আকরাম খানের পদত্যাগ সেই প্রতিবাদেরই বহিঃপ্রকাশ

দেশের ক্রিকেট এখন একজন দক্ষ মাঝি এবং হাল ছাড়া নৌকার মত , যার গন্তব্য অনির্দিষ্ট । আর দুই দিন পরই এশিয়া কাপ । দলের খেলোয়াড়দের মধ্যে এমন ঘটনা অবশ্যই প্রভাব ফেলবে । এসব ঘটনার পর দলের কাছে সাফল্য প্রত্যাশা অনেক বেশিই হয়ে যায় । দলে ফিরলেও এই ঘটনা তামিমের উপর চাপ হয়ে দেখা দেবে । ব্যাহত করবে তামিমের স্বাভাবিক খেলা । তামিম কি পারবেন সকল চাপ আর বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজেকে নতুন করে চেনাতে । অপেক্ষা করা ছাড়া উপায় নেই । মাত্রই তো দুটো দিন

২৫ ফেব্রুয়ারি, ২০১২

আমি মৃত ক্যাপ্টেন মাজহারের বাবা বলছি



হ্যালো..
হ্যালো বাবা...
হুম..
কেমন আছো ?
ভালো , তুমি কেমন ?
আমিও ভালো, সকাল বেলা হাঁটাহাটি কর তো ?
হুম
হুম না বল কর কি না ?
হ্যা করি , মাঝে মাঝে মিস হয়ে যায় ,
নিয়মিত কর বাবা , ঔষুধ খেয় ঠিক মত
আচ্ছা
ভালো থেকো বাবা

ঘুমটা ভেঙে গেল মজিদ সাহেবের । সাড়ে ৪ টা বাজে । ফযরের আযান হতে অনেক দেরি । আর ঘুম ঘুম আসবে না । উঠে বসলেন মজিদ । টেবিলে রাখা পানির গ্লাসটা টেনে নিয়ে পানি খেয়ে নিলেন । কি করা যায় ? ফযরের আযানের জন্য অপেক্ষা করতেই হবে । বারান্দায় গিয়ে বসে থাকা যায় । ইজি চেয়ারটায় হালকা কুয়াশা পড়ে আছে । তাই ঠান্ডা লাগছে । ভোরের আলো ফুটতে অনেক দেরি । চারিদিকে হালকা অন্ধকার । পাখিদের ডাকাডাকি এখনও শুরু হয়নি ।

কতদিন হল ? তিন বছর ? অনেক সময় । গত তিন বছরে একটিবারও মাজহারের সাথে কথা হয়নি । এখনও নিয়মিত হাটাহাটি করা হয় না , শরীরটা ভেঙে যাচ্ছে । মাজহার না বললে আর কেউই সেভাবে বলে না । আযান হচ্ছে ওযু করা দরকার

আবার বারান্দায় গিয়ে বসলেন মজিদ সাহেব । ভোরের আলো ফুটতে শুরু করছে । পূর্বের আকাশে গাঢ় কমলা আভা । পাখিও ডাকাডাকি করছে , কিন্তু পাখির চেয়ে কাকের কা কা আওয়াজটাই বেশি কানে আসছে । কাক এভাবে উত্তেজিত হয়ে ডাকাডাকি করে কখন ? যখন ওদের শোকের সময় তখন ? হয়ত । আজ মর্নিং ওয়াকে যেতে ইচ্ছে করছে না । এখানে বসতেই ভাল লাগছে । ক্যাডেট কলেজের শুরুর মাজহার প্রায়ই বলত সকালে মর্নিং ওয়ার্ক ওর ভাল লাগে না । কিন্তু পরবর্তী সময়ে এটা ওর রুটিন হয়ে গেল । ছোটবেলায় অনেক আলসে ছিল ছেলেটা । সকালে ঘুম থেকে উঠতেই চাইত না । সেই ছেলেটা ক্যাডেট কলেজ এরপর সেনাবাহিনীতে । ভাবতেই অবাক লাগে । যদিও ক্যাডেটে ও পড়তে চায়নি । আমিই মনে হয় বেশি জোর করেছিলাম । সেদিন যদি জোর না করতাম আজ হয়ত ব্যাপারটা অন্যরকম হত ।
খালুজান চা , সবুজের ডাকে চোখ মেললেন মজিদ সাহেব । খালুজান আপনেরে রেডি হইতে কইছে । বাসার সবাই আজ গ্রামের বাড়ি যাইব । হুম আসছি , তুই যা ।

গাড়ির পেছন সিটে বসে জানালা দিয়ে চোখ মেলে দিলেন মজিদ সাহেব । রাস্তার দুপাশে ক্ষেত । তবে সবই ন্যাড়া । কোন সবুজ নেই । আবারও মাজহারের কথা মনে হচ্ছে । কত বয়স হয়েছিল ছেলেটার ? ২৯ । খুব বেশি না । ছেলেটা জীবনের অর্থই বুঝতে পারল না । তার আগেই চলে গেল । অথচ মনে হচ্ছে এই সেদিন ওকে স্কুলে নিয়ে গেলাম ভর্তি করাতে । অনেকটা তাড়াতাড়িই ভর্তি করিয়েছিলাম ওকে । প্রথমদিন হেডমাস্টারকে দেখেই কেঁদে ফেলেছিল ও । অদ্ভুত ছেলে আমার । কি ভীতুই না ছিল ছেলেবেলায় । অথচ বড় হয়ে দেশের সেবা করতে ঠিকই যোগ দিয়েছিল সেনাবাহিনীতে । কিন্তু আমিতো না করেছিলাম । তুমি পারবে না এত কষ্ট সহ্য করতে । অন্য কোথায় ভর্তি হও । ও কি বলেছিল এখনও পরিস্কার মনে আছে , বলেছিল "বাবা তুমি না মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছিলে , আমি সেই সুযোগ পাইনি , কিন্তু এই সুযোগটা নিতে আমাকে না করোনা প্লিজ" । না , আমি না করিনি । বড্ড ঘুম পাচ্ছে , কিছুটা ঘুমিয়ে নেয়া দরকার

ঘুম ভাঙল সবুজের ডাকে । এসে পড়েছি । কতদিন পর এলাম ? গতবছরের এই দিনে মনে হয় শেষ এসেছিলাম । না আরেকবার এসেছিলাম । মাজহারের নামে পাঠাগার উদ্বোধন করতে । এরপর আর আশা হয়নি । আজ বাড়ি ভর্তি মেহমান । কিন্তু এখন কথা বলতে ইচ্ছে করছে না । কিছুটা একা দরকার । তবে তার আগে বাড়ির পেছনটা ঘুরে আসতে হবে । না হলে মাজহার রাগ করবে । ছেলেটা আমার সেই ছোটবেলা থেকেই পরিবার পরিজন ছেড়ে বড় হয়েছে । এখনও একাই থাকে । মাঝে মাঝে মনে হয় ওর সাথে অন্যায়টা করেছি আমি । ক্যাডেট কলেজে ভর্তি না করলেই হত ।

মাজহারের কবরের পাশে এসে দাড়ালেন মজিদ সাহেব । এবছর কবরটা পাকা করা হয়েছে । তাই কিছুটা উচু হয়ে আছে । আশাপাশে জঙ্গলও কিছুটা বড় হয়ে আছে । কবরের দেয়ালটা ধরে এক দৃষ্টিতে কবরের মাটির দিকে তাকিয়ে আছেন মজিদ সাহেব

মেহমানদের বিদায় করে দিয়ে নিজের রুমে চলে এলেন মজিদ সাহেব । ভাল লাগছে না । বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন । কি হয়েছিল সেই ২৫ তারিখ ? কেনইবা বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছিল ? ব্যাপারটা কি পরকল্পিত ছিল ? মনে হচ্ছে হ্যা । না হলে কেন হানিমুনের তিনদিনের দিন ছেলেটাকে ফোন করে পিলখানা ক্যাম্পে জয়েন করতে বলা হবে ? কি দোষ ছিল ওর ? আমার সাথে কথা হয়েছিল হানিমুন থেকে ফেরত আসার আগের দিন । অথচ দুদিন পরেই ছেলেটা চলে গেল । ওর শ্বশুরের সাথে শেষ কথা হয়েছিল ওর । ওর শ্বশুরকে নাকি বলতেছিল
হ্যালো , বাবা এখানে কোন একটা সমস্যা হয়েছে । সবাই খুব ছোটাছুটি করছে । জোওয়ানরা বিদ্রোহ করেছে । আমাদের সাহায্য দরকার...
পুলিশের আইজি ওর শ্বশুরের কাছে ছিল সাহায্য চাওয়ার তীব্র আকুতি । কিন্তু সেদিন কেউ ওদের সাহায্যে এগিয়ে যায়নি , কেউ না । তিন বছর হয়ে গেল প্রকৃত সত্যটা এখনও জানা যায়নি । হয়ত এজীবনে ছেলে হত্যার বিচারটা দেখে যেতে পারব না । সে আশা অবশ্য আমি করিও না । তবে আল্লাহর কাছে ঠিকই জানতে চাইব , কেন তিনি আমাকে এমন শাস্তি দিলেন । আমি কি পাপ করেছিলাম যে তিনি আমাকে ছেলের মরদেহের ভার আমার কাঁধে দিয়েছেলেন ??

জানালে দিয়ে দিনের শেষ আলোটা বিছানায় এসে পড়ছে । আমার ছেলেটাও ছিল সূর্যের মতই । কিন্তু পার্থক্য শুধু এটুকুই সূর্য ডুবে গিয়ে পরদিন আবার উঠে , কিন্তু মাজহার সেই যে গেল আর আসবে না


বিঃদ্রঃ গল্পের চরিত্র সবই সত্যি , কিন্তু গল্পটা আমার বানানো । অযথা বিতর্ক না করার জন্য অনুরোধ করছি

৭ ফেব্রুয়ারি, ২০১২

ইতিহাসের প্রথম পরমাণু কাব্য , সাথে দুটি অনুকাব্য বোনাস(না পড়লেই মিস)

আগে কখনও কবিতা পোস্ট দেইনি । কারণ কবিতা আমি লিখতেও পারিনা , পড়তেই পারিনা । অবচেতন মনে কয়েকটা লাইন আওড়াতাম তাই ডাইরিতে লিখে রেখেছিলাম । অনুকাব্য হিসেবে সেগুলোই তুলে দিলাম । আর একটা পরমাণু কাব্য । অনুকাব্য অনেক আছে , কিন্তু সম্ভবত এইটাই ইতিহাসের প্রথম পরমাণু কাব্য
"
"
"
"
"
"
অনুকাব্যঃ

১.

শীতের নিস্তব্ধতা আমাকে গ্রাস করে নেয়
আমি ভুলে যাই , আমার আমিকে
কিন্তু হারিয়ে ফেলা তোমাকে
ভুলতে পারি না আমি কিছুতেই

২.

আমি আর আমার গাঙচিল
উড়ে উড়ে ঘুরে বেড়াব মেঘের দেশে
যাবে নাকি , তুমি যাবে ??
গাঙচিল আর মেঘ রোদ্দুরের সাথে ??

পরমাণু কাব্যঃ




" ক "

এটাই কবিতা । "ক" দিয়ে ভাব প্রকাশ পায় , কথা বলা যায় । যেমনঃ তুই বল , আমরা অনেকেই বলি নে এইবার তুই ক

কেমন হইল ?

ইতিহাসের সাক্ষি সবাইকে অভিনন্দন

ছবিঃ নাফিস ইফতেখার । অশেষ কৃতজ্ঞতা তার প্রতি

২৭ জানুয়ারি, ২০১২

অবশেষে বাংলাদেশের নাম পরিবর্তন , এইডা কিছু অইল ??

বাণিজ্য মেলায় গেছিলাম আইজকা । নিচের ছবি দেইখা আমি পুরাই টাশকিত
"
"
"
"
"
"
"
"


এইটা বাণিজ্য মেলার বঙ্গবন্ধু স্টলের ব্যানার । লেখা আছে

ইন বঙ্গবন্ধু ও বাংলাদেশ আউট

একটু ঘুরিয়ে চিন্তা করেন বঙ্গবন্ধু ইন , বাংলাদেশ আউট

এইডা কিছু অইল

যেভাবে নাম পরিবর্তনের খেলা চলতেছে সেইদিন আর দূরে না যেদিন এই পোস্ট সত্যি হইয়া যাইব

একটা ফান পুস্ট মাত্র , সিরিয়াসলি নিয়া নিজের চুলকানী বাড়ায়েন না পিলিজ

সোহানের ভারতীয় পণ্য বর্জনের স্বপ্ন এবং বাস্তবতা

রাত আটটার বাংলা সংবাদে একটা নিউজ দেখে চমকে উঠল সোহান । সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী উলংগ করে পিটিয়েছে । কি নৃসংশ । দেখে আতঁকে উঠল সে । এর আগে ফেলানী এবার হাবু শেখ । এভাবে মেনে নেয়া যায় না । এবার কিছু একটা করা দরকার । করতেই হবে । কিছুক্ষণ ভেবে নিজের মাইক্রোম্যাক্স মোবাইলটা হাতে তুলে নিল সোহান । নিজের এয়ারটেল নাম্বার থেকে রাজিব কে ডায়াল করল 0167181**** । রিং হচ্ছে ওয়ান্না বি মাই ছাম্মাক ছাল্লো , নিজের অজান্তেই দুলে উঠল সোহানের শরীর ।

- হ্যালো দোস্ত বল
- নিউজটা দেখেছিস বিএসএফের নির্যাতনের টা ?
- হ্যা দেখলাম , কি নৃসংশ
- আর তো চুপ করে থাকা যায় না , এবার কিছু একটা করা দরকার ।
- কি করতে চাস বল , তোর প্ল্যান কি ? আপাতত যা পারি সেটা হল ভারতীয় পণ্য বর্জন করা । ভারত আমাদের বাজারের অনেকটাই দখল করে আছে । সো পণ্য বর্জন করলে ভারত অনেকটা ধাক্কা খাবে ।
- ওকে চল কাল ফ্রেন্ডসদের সবাইকে ব্যাপারটা ইনফর্ম করি ।
-ওকে কাল সকাল ১০ টায় রবীন্দ্র সরোবরের চলে আসিস ।
- ওকে বাই

ডিনারটা সেরে এসে তড়িঘড়ি করে নিজের ল্যাপটপটা ওপেন করে বসল সোহান । এয়ারটেলের নেট কানেকশন টা লাগিয়ে প্রথমেই ফেছবুকে ঢুকে একটা জ্বালাময়ী ভারত বিরোধী স্ট্যাটাস দিয়ে দিল । আরেকটা গ্রুপ খুলল "আসুন ভারতীয় পণ্য বর্জন করি" গ্রুপে এড করে ফেলল নিজের ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুকে । সেই সাথে কোলকাতার বন্ধু অমিত কেও ।

হঠাৎ মনে হল সামুর সকল ব্লগারকে একসাথে করা দরকার । ব্লগাররা অনেক ভালো । তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় ভালো । কানে হেডফোন লাগিয়ে লিখতে বসে গেল সোহান । বাজছে গার্লফ্রেন্ডের অতিপ্রিয় গান "তেরি মেরি মেরি তেরি প্রেমকাহানী হে মুশকিল" । আধঘন্টার চেষ্টায় মুটামুটি ভালোই একটা লেখা দাঁড়িয়ে গেল । পোস্টের করার ১৫ মিনিটেই সমর্থন জানিয়ে ৩৫ কমেন্ট । পোস্ট হিট ।

রাত বাজে প্রায় সাড়ে ১২ টা । কাল রাতে রনবীর কাপুরের ""রকস্টার"" মুভিটা নামিয়েছে সোহান । দেখতে বসে গেল....

ঘুম ভাঙল একটু দেরিতেই । আম্মু ডাকছেন , নাস্তা করার জন্য । তড়িঘড়ি রেডি হয়ে টেবিলে বসে গেল সোহান । স্লাইস রুটিতে জেলি মাখানোই আছে । একটা রুটি নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করল । পানি টা মুখে দিয়েই দৌড় । পেছন থেকে মার চিৎকার সোনা গেল , সোহান কমপ্ল্যানটা খেয়ে যা বেটা । এই মুহূর্তে মার কথা শোনার মত টাইম নেই সোহানের । নিজের টিভিএস বাইকটা স্টার্ট করেই রবীন্দ্র সরোবর অভিমুখে চলল সোহান

জ্যামের কারণে ২০ মিনিট লেট । রাজিব আগেই এসে বসে আছে তার হাঙ্ক বাইকের উপর । আহ রাজিব বাইকটা যা কিনছে না , জোসস হইছে ভাবল সোহান

-কিরে কি অবস্থা , কখন এলি ?
- এইতো ২০ মিনিট
- গুড , আর সবাই কই ?
- আসতেছে ।
রুমেলের একটু লেট হবে , ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসবে । সো লেট
- আর বাকিরা ?
- বড়জোর দশ মিনিট লাগবে ওদের
- ওকে
- চল ওয়েট করতে করতে চা বিড়ি খাই
- হুম , চল

গাইস কাল রাতের নিউজটা তো সবাই দেখছিস নাকি । কেমন নির্মম আর নৃসংশ কল্পনা করা যায় না । এর প্রতিবাদ করা দরকার । আর কত নির্যাতন সহ্য করব বল । সবদিক থেকেই ভারত আমাদের শোষণ করছে । প্রথমে ফারাক্কা , এরপর টিপাইমুখ । পর্যাপ্ত পানি দিচ্ছে না তিস্তায় । ট্রানজিটের নামে গলা টিপে ধরেছে তিতাসের । এভাব আর কত বল । কিছু একটা করবোই এবার ।

- রনিঃ কি করতে চাস বল ?
- আমাদের প্রথম কাজ হল ভারতীয় পণ্য বর্জন করা । এরপর সুযোগ মতন ইন্ডিয়ান দূতাসের সামনে গিয়ে মানববন্ধন করা । এছাড়া আর কি করব বল ।
- যাই হোক ফেচবুকে প্রচারণা চালানোর জন্য গ্রুপ খুলছি । পোস্ট দিতে শুরু করবি ইন্ডিয়া বিরোধী নিয়ে । আর আমি ব্লগারদের সংগঠিত করার ট্রাই করতেছি । যাই হোক আজ সন্ধ্যার পর শাহবাগ আসিস । পোস্টার করব কিছু
- ওকে
- ওকে

বাই দ্য ওয়ে খেলা দেখছিস আজ ? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ?
-রাজিব-হুম
- আর বলিস না, এত্ত আশা নিয়ে খেলা দেখতে বসি , খেলা শেষে আশাহত । চিন্তা কর ট্যুরে যাওয়ার আগে কত্ত কথা ইন্ডিয়া হেন করবে , তেন করবে । আর কখন , বাঁশের উপরে আছে ।
- আমি নিজেও এইবার ইন্ডিয়ারে নিয়া আশাবাদী ছিলাম । অস্ট্রেলিয়ার অবস্থা যা তা , সেখানে ইন্ডিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ । অথচ এই ব্যাটিংটাই অস্ট্রেলিয়ার নাদান বোলারদের কাছে কেমনে ভেঙে পড়ল । না দ্রাবিড় না লক্ষণ না শেবাগ । হাহ
- তবে যত যাই বলিস টেন্ডুলাকার কিন্তু মুটামুটি ঠিকই আছে । এরেই বলে জাত ব্যাটসম্যান । সর্বকালের সেরা কি আর এমনিই বলে নাকি

মা আব্বু কোথায় ?
- ইন্ডিয়ান এম্বাসিতে গেছে , তোর চাচার ভিসাটা আজ ফাইনাল হতে পারে ।
- চাচ্চু মাদ্রাজ যাচ্ছে কবে ?
- ভিসা টা হয়ে গেলেই কয়েকদিনের মধ্যে যাবে
- এবারই কি শেষ নাকি আরও যেতে হবে ?
- ডক্টর তো বলেছিল এবারই শেষ , দেখা যাক কি হয়
- কে কে যাচ্ছে সাথে ?
- তোর চাচী , আর তোর সোহাগ ভাইয়া
- ও
- মা , আমরা আগ্রা যাচ্ছি কবে ?
- তোর আব্বুর ব্যস্ততা টা কমুক এরপর
- মা তোমার মনে আছে আমি যখন দার্জিলিং পড়তাম , প্যারেন্টস ডে তে তোমরা যেতে । আমরা ঘুরতে যেতাম । কত্ত মজাই না হত । ইশ স্কুলের বন্ধুদের খুব মিস করি এখন
- হুম মনে আছে , এখন খেয়ে নে , আমি ঘুমাবো


কিরে রনি আসল না ?
- জ্যামে আছে , বেশিক্ষণ লাগবে না মনে হয়
- পোস্টার দিয়ে কি করবি ?
- মানববন্ধনে লাগতে পারে , তাই আগে ভাগেই বানিয়ে রাখলাম
- হুম
রুমেল তোর নতুন বাইক কবে আসছে ?
- আরে পেমেন্ট তো দিয়ে রাখছি , কিন্তু আজ না কাল এভাবে সময় নিচ্ছে ।
- আর এই পালসারটা কি করবি ?
- চাচাতো ভাইয়ের সাথে ডিল হয়ে আছে , আমার টা এসে গেলে ও এটা নিয়ে নেবে
- কত কমে ছাড়ছিস ?
- ৫০ হাজার
- আরে শালা , ভালো লাভই করলি । এটাও তো অনেকদিন হল । প্রায় একবছর । তাও মাত্র ৫০ কমে ছাড়তেছিস । দারূণ

রুমেল: আচ্ছা আমরা যে প্রতিবাদ করব এর রিঅ্যাকশন কি হবে ভেবে রেখেছিস ?
- ধুর বাল , বাদ দে না , তুই অলটাইম নেগেটিভ ভাবিস । কিচ্ছু হবে না । আর কিছু হলে সেটা পরে দেখা যাবে ।
- দোস্ত আমার দোস্ত আমার যাতে হবে , ৯ টা বেজে গেছে একটু পর মীরাক্কেল শুরু হবে । অপূর্ব রায়ের ভাব টা দেখেছিস , জোসস লাগে আমার কাছে । শেষ দিকে নীতিকথাগুলো যা বলে না সত্যি অনুসরণীয়
- ওকে কাল দেখা হবে গুড নাইট
- গুড নাইট


নাহ আর লিখতে পারছি না । বানিয়ে বানিয়ে মিথ্যে খুব বেশি লেখা যায় না । উপরের লেখাগুলো পুরোটাই মিথ্যে । আমি বিশ্বাস করি আমাদের দেশের ৯৫ ভাগ মানুষই সুস্থ প্রতিবাদ করতে জানে । উপরের ঘটনাটা বাকি ৫ ভাগ । প্রতিনিয়ত ইন্ডিয়ান পণ্যের সাথে বসবাসের মাধ্যমে ইন্ডিয়ান পণ্য বর্জন করার কিছু কৌতুক পরিবেশন করে মাত্র । এটা ঠিক ইন্ডিয়ান পণ্য আমাদের জীবনে খুব আষ্টেপিষ্টে জড়িয়ে আছে । চাইলেই তা ত্যাগ করা যায় না । কিন্তু ধীরে ধীরে ঠিকই ত্যাগ করা সম্ভব । তাই আসুন একবারে না হলেও ধীরে ধীরে নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলি । অন্তত একটা পণ্য বর্জন করে হলেও ইন্ডিয়ার আগ্রাসনে ধাক্কা দেই


বিঃদ্রঃ এটি আমার অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত লেখা , মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিজের উর্বর মস্তিষ্ককে অনুর্বর হিসেবে প্রমাণ করিবেন না

১৬ জানুয়ারি, ২০১২

বাংলা সিনেমার অবিস্মরণীয় ডায়লগুলোর সংকলনঃ চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না

ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বিকেল ৩.১৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখেনি এমন মানুষ কমই আছে । আসলে তখন তো বিটিভি ছাড়া আর কোন চ্যানেল ছিল না তাই বাধ্য হয়েই দেখতে হত । মনে আছে পরিবারের সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে বাংলা সিনেমা দেখার মজাই ছিল আলাদা । সেই সিনেমাগুলো দেখতাম আর ডায়লগগুলো মুখস্ত করতাম । পরদিন স্কুলে গিয়ে আমরা বন্ধুরা ডায়লগগুলা নিয়া অনেক হাসাহাসি করতাম । বলতে দ্বিধা নেই বাংলা সিনেমা ছিল তখন এক পারফেক্ট বিনোদন ।

এই পোস্টে আমি সিনেমার সেই বিখ্যাত ডায়লগগুলো এক করার চেষ্টা করেছি । মাঝে মাঝে দেখব আর হাসাহাসি করব তো তাই । আমি পরিচিত কয়েকটা ডায়লগ দিলাম । আপনাদের ভান্ডারে কিছু থাকলে দিন এড করে নেব । চাইলে ঘুরিয়ে পেচিয়ে আপনি নিজেও ডায়লগ বানিয়ে দিতে পারেন , দেখবেন সেইটাই হিট

বলেন তো বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ডায়লগ কোনটা ?? আসুন সেটা দিয়েই শুরু করি....

# চৌধুরী সাহেব মনে রাখবেন টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না ।(তয় গুড হাউস কেনা যায়))

# বাবা থাক তুমি তোমার টাকার পাহাড় নিয়ে , আমি চললাম কাল্লুর সাথে

# কি তোর এত বড় স্পর্ধা , সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করিস

# এই যে মিস্টার আপনি জানেন আমি কে ?? (জানলে কি আর ছাড়ুম নাকি

# কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব , আজ আপনি না থাকলে কি যে হত ?? (কি আর হত গুন্ডাদের হাতে ইজ্জত ভাগাভাগি হত)

# মা মা আমি পাশ করেছি , মা আমি চাকরি করব , আমাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না মা । মা বলবেন ইয়া আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শোকর

# ছেড়ে দে শয়তান , তোর ঘরে কি মা বোন নেই !!

# শয়তান তুই আমার বাবাকে মেরেছিস , আমাকে পিতৃহারা করেছিস , আমার আমাকে বিধবা করেছিস , ইয়া ঢিসুম্মম

# শয়তান ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ২০ টি বছর , ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ছোট ভাইকে

# খোকা এই তোর বাবার খুনিইইই , প্রতিশোধ নে

এবার আপনাদের পালা । ডায়লগ দিতে থাকুন

* অথৈ সাগরঃ মা মা আমি ফাস কেলাস ফাস হয়েছি

* শিপু ভাই বলেছেন:
হাউ ডেয়ার ইউ!!! তোমার এত বড় সাহস!!!


* অথৈ সাগর বলেছেন: নায়িকা-- শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না লুল -- তাতেই আমার চলবে

* sumon3d বলেছেন:
নায়িকা: ছেড়ে দে শয়তান।তুই আমার দেহ পাবি তো মন পাবি না। ভিলেন : ওটাই তো চাই সুন্দরী।


* লিন্‌কিন পার্ক বলেছেন: আপনাকে কোথায় যেন দেখেছি

* ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি অনেক মজার


* বেঈমান আমি বলেছেন: সেই সুযোগ তুই পাবি না শয়তান

১১ জানুয়ারি, ২০১২

গোলাম আজম কারাগারে !!! একি শুনি আজ

গোলাম আযম গ্রেফতার । এই সরকারের উপর আর ভরসা করতে পারছি না । কি বিচার করবে জানা আছে আমার । হাহ
"
"
"
"
"
"
"
"
"

কিসের বিচার ?? কার বিচার ?? কোন বিচার মানি না । আইজকা গো আ রে ডিম থেরাপি দিয়া , কয়েকদিনের মধ্যেই সবকয়টাকে(কুত্তার বাচ্চা কইতে চাইছিলাম , কিন্তু তাতে কুত্তারই অসম্মান হয়) ফাঁসি তে ঝুলানো চায় ।

৭১ এ যারা বিনা বিচারে মানুষ হত্যা করছে , দেশমাতাকে ধর্ষণ করছে তাদের জন্য কোন মানবতা নেই কোন বিচার নেই । শুধুই ফাঁসি চাই


সবশেষে এই গো আ রে জুতা পেটা করার এই ছবি


আজ এই খুশির দিনে নিজেকে দাবায়া রাখতে পারলাম না । ঘরে ঘরে আজ খুশির জোয়ার । আনন্দ ভাগ করে নিতে পোস্টটা লিখে ফেললাম

৯ জানুয়ারি, ২০১২

প্রসংগ ভারতীয় সিনেমা এবং আমাদের সিনেমা

বাংলাদেশের মিডিয়া জগতে এখন যে খবরটি একটু বেশি প্রচারিত বা গরম সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে "ভারতীয় সিনেমা" মুক্তি পাওয়া । এক পক্ষের জোর দাবি ভারতীয় সিনেমা মুক্তি দিয়ে সিনেমা হলকে বাচানো(এই পক্ষ হল সিনেমা হল মালিক সমতি) আরেক পক্ষের দাবি হল এতে দেশীয় সিনেমা শিল্প হুমকির মুখে পড়বে(এই পক্ষ সিনেমা তৈরি করা থেকে বিতরণকারী , সর্বোপরী পরিচালক প্রযোজক বৃন্দ) । দুই পক্ষেরই জোড়ালো যুক্তি রয়েছে । অবস্থা এমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি

আমি চাই না বাংলাদেশে ভারতীয় সিনেমা আসুক । কিন্তু এলে কি হবে ? সবার ধারণা এতে ভারতীয় সিনেমার কাছে দেশীয় সিনেমা মার খাবে সোজা বাংলায় বাংলা সিনেমা শেষ । আমি বুঝিনা প্রতিযোগিতাকে আমরা কেন এত ভয় পাই ? প্রতিযোগিতা ছাড়া কোন কিছুরই উন্নয়ন সম্ভব না । কেন ভারতীয় সিনেমা কি প্রতিযোগিতা করে না ? আমার তো মনে হয় বিশ্বের ত্বাবত সিনেমার চেয়ে ভারতীয় সিনেমাই বেশি প্রতিযোগিতা করে । ভারতীয় সিনেমা মানে তো শুধু বলিউডের হিন্দী সিনেমাই না । আছে তামিল , তেলেগু , বাংলা , পাঞ্জাবী , ভোজপুরী সহ আরও অনেক সিনেমা । আর এই সিনেমাগুলো কিন্তু একই সাথে সারা ভারতে প্রতিযোগিতা করছে এবং কোটি কোটি টাকার ব্যবসা করছে । শুধু তাই না হিন্দিতে ডাবিং করে এখন হলিউডের মুভিগুলোও ভারতে মুক্তি পাচ্ছে এবং খুব ভাল ব্যবসা করছে । শুধু যদি ভারতীয়রা হিন্দি সিনেমাই দেখত তাহলে তো অন্য ভাষার সিনেমার কোন ইন্ডাস্ট্রিই থাকতো না । কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয়রা হিন্দি সিনেমার চেয়ে নিজ ভাষার সিনেমাই বেশি দেখছে । তামিল তেলেগু বা কলকাতায় এখন বেশিরভাগ সিনেমার বাজেটই থাকে ১০ থেকে ১৫ কোটি রূপি । এবং এই সিনেমাগুলো লগ্নিকৃত অর্থ নিজেদের মার্কেট থেকে ঠিকই তুলে আনছে । দক্ষিণে একই শাহরুখের মুভি আর নাগার্জুনার মুভি মুক্তি পেলে সেখানকার মানুষ নাগার্জুনার মুভিই বেশি পছন্দ করছে । শুধু মাত্র হিন্দি সিনেমার জন্য অন্য কোন ভাষার ইন্ডাস্ট্রি বসে যায় নি । কারণ মানুষ সবসময়ই নিজের ভাষার সিনেমা দেখতে পছন্দ করে, যদি তাদেরকে তেমন সিনেমা তৈরি করে দেয়া যায় । কিন্তু আমরা সেটা পারছি কই ?

এখন সিনেমা হল মালিকদের কথা হচ্ছে যেহেতু আমাদের দেশে ভাল সিনেমা হচ্ছে না(কথাটা অবশ্যই ৯৮% সত্য) সেহেতু সিনেমা হলগুলো টিকিয়ে রাখতে ভারতীয় সিনেমার বিকল্প নেই(অলস মস্তিষ্কের বস্তা পঁচা চিন্তা কারে কয়) । এরা ভুলে গেছে বর্তমানে বাংলা সিনেমার দর্শক কারা ? গার্মেন্টস শ্রমকেরা যাদের অন্য কোন বিনোদন মাধ্যম নেই বলেই সিনেমা দেখে । তাদের কাছে এখনও শাহরুখ খানের চেয়ে শাকিব খানের গ্রহণ যোগ্যতা বেশি । তো তারা কি শাকিব খানের হিরো গিরি বাদ দিয়া শাহরুখ খানের রোমান্টিক সিন দেখতে যাবে নাকি । আরেকটা কথা আজ হয়ত পুরনো সিনেমা মুক্তি দেয়া হচ্ছে , কিন্তু কাল যদি হল মালিকেরা ভারতের সিনেমা ভারতের সাথে একই সাথে এদেশে মুক্তি দিতে দেয়ার ব্যবস্থা করে তখন সিই সিনেমার টিকেট মূল্য অবশ্যই অনেক বেশি হবে যা কিনা এই দর্শকদের নেই । আর সিনেমা হলগুলোর যে অবস্থা তাতে মনে হয় না ভদ্র ফ্যামিলির কেউই ওই সিনেমা দেখতে হলে যাবে । সিনাম হলের নাম শুনলেই তো মানুষ নাক সিটকায় । সেই হিসেবে হল মালিকেরা নিজেদের ব্যার্থতার দায় এড়াতে পারেন না

অন্যদিকে পরিচালকদের , প্রযোজকদের কথা হচ্ছে ভারতীয় সিনেমা মুক্তি পেলে কেউই আর এদেশের সিনেমা দেখতে চাইবে না । সো আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস । আমার কথা হচ্ছে কেন আপনারা ভয় পান ? আপনাদের কি নিজেদের সামর্থ্যের উপরই কোন বিশ্বাস নেই ? নাকি নিজেদের মাথার(ডাস্টবিনও বলা যায়) সব আবর্জনা দর্শকদের কাছে ফাঁস হয়ে যাবে ? আমাদের পরিচালকেরা শুধু নাম সর্বস্ব আন্দোলন করতেই পারদর্শী । অন্য কাজে ঠনঠনা । সব পরিচালকদেরই দেখা আছে , দেখা আছে তাদের সিনেমা । বাংলাদেশের অনেক নামী দামীই নাম সর্বস্ব পরিচালকই ভারতীয় সিনেমা আগ পিছ করে সিনেমা বানান । গাজী মাজহারুল আনোয়ার ও আমজাদ হোসেনও এর ব্যাতিক্রম না । তাহলে সেই সিনেমা মানুষ কেন দেখতে যাবে ?

একটা সিনেমা ইন্ডাস্ট্রি উন্নতির জন্য কি ৪০ বছর যথেষ্ট সময় নয় ?? আর কত সময় দরকার আমি জানি না । ৪০ বছরে আপনারা কি দিতে পেরেছেন ? শুধু কপি পেস্ট করা সিনেমা ছাড়া । ১৫ দিনে বানানো(রেকর্ডটা মনতাজুর রহমান আকবরের দখলে) একটা সিনেমায় আমরা পাব ? একটা সিনেমা তাড়াহুড়া করে শুধু বানিয়ে মুক্তি দিলেই হয়ে গেল না । শুধু পোস্টার ছাপানো ছাড়া নেই সিনেমার কোন প্রচার , নেই সিনেমা হিট করার কোন সুদূরপ্রসারী চিন্তা । সিনেমা তাহলে আমাদের কাছে পৌছাবে কি করে ।

একসময় আশ্লীলতা সিনেমাকে গ্রাস করেছিল । তা এই অশ্লীল সিনেমা কারা বানাতো ? এফডিসির পরিচালকেরাই তো তাই না ? অভিনয় শিল্পী কারা ছিল এফডিসির শিল্পীরাই তো তাই না ?? কেন সেই শিল্পীরা পারেনি অশ্লীল মুভি বর্জন করতে ? আজকের সাকিব খান সেই সময়ের একজন নামিদামী অশ্লীল শিল্পী ছিলেন । শাকিব খান ময়ূরী জুটি ছিল সেই অশ্লীল সিনেমার হিট জুটি । কেন তিনি তখন সেটা বর্জন করতে পারেন নি ? আমাদের একটা সিনেমার বাজেট যেখানে দেড় থেকে দুই কোটি টাকা সেখানে খান সাহেব পারিশ্রমিক হিসেবে নেন ৫০ লাখ টাকার উপরে । বাকি টাকা দিয়ে কেমন মুভি বানানো যাবে তা বোঝাই যায় । কেন শাকিব খান কি পারেন না সিনেমার স্বার্থে নিজের পারিশ্রমিক কমাতে । তাহলে আমি কিভাবে বলব সিনেমার এই মানুষগুলো সত্যি সিনেমার প্রতি ডেডিকেটেড !!


অশ্লীলতার যুগে বাংলা সিনেমার একটি পোস্টার


আমি অবশ্যই সিনেমা হলে গিয়ে বাংলাদেশে নির্মিত সিনেমা দেখতে চাই । কিন্তু কষ্টকর হলেও সত্যি অধিকাংশ সিনেমা এমনই যে সেগুলো দেখতেও রুচিতে কিছুটা আঘাত লাগতে বাধ্য । উদ্ভট সাজ সজ্জা আর গল্পের সিনেমা আমি কেন দেখতে যাব ? একই গল্প বার বার দেখতে কেন যাব ? নকল করে সোজা কথায় কপি পেস্ট করা সিনেমা দেখতে কেন যাব ? হ্যা অবশ্যই বলিউডের মুভি কপি হয় কিন্তু আমাদের এখানে তো কেউ খুব ভাল মত কপি করার মতও পরিচালক নেই । কেন অন্য দেশের সিনেমা কপি না করে শুধু ভারতীয় সিনেমাই কপি করা হয় ? এর মানে কি এই যে আমাদের পরিচালকেরা শুধু হিন্দি সিনেমাই দেখেন । যে সিনেমা হলিউড থেকে কপি করে বলিউডে বানানো হয় তারও অনেক পরে বাংলাদেশে কপি করা হয় । যেমনঃ মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং >> মেরে ইয়ার কি শাদি হ্যায় >> শুভ বিবাহ(দেবাশিষ বিশ্বাস) । কেন সরাসরি হলিউডি মুভি কপি করতে পারেন না ? এর জন্যই আমার মনে হয় আমাদের পরিচালকেরা আসলেই মেধাশুন্য( ব্যতিক্রমও আছেন তবে সংখ্যায় খুবই কম , সবাই তো আর জহির রায়হান , আলমগীর কবির বা তারেক মাসুদ নন) । পরিচালক কতটা মেধাশুন্য হলে এমন সিনেমা বানাতে পারে নিচের ভিডিওটিই তার প্রমাণ

শাকিব খান বুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ার

আমি পকেটের টাকা খরচ করে কার সিনেমা দেখতে যাব ?


এর ?


না এর ??

শাবনূর , অপু বিশ্বাস ? এর চেয়ে চিড়িয়াখানায় গিয়ে হাতি দেখলেও পয়সা উসুল । সত্যি করেই বলছি শাবনূর বা অপু বিশ্বাসের স্থূল শরীর দেখার চেয়ে আমার কাছে ক্যাটরিনার চিকনি চামেলীই বেশি ভাল লাগে

সবশেষে একটা সত্য ঘটনা অবলম্বনে জোকসঃ

গত বছর ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের একটি সিনেমার বক্স অফিস খবরাখবর জানতে এক সাংবাদিক গেছেন রাজমনী সিনেমা হলে । হলের ম্যানেজারকে জিজ্ঞেস করলেন দর্শক কেমন ? ম্যানেজারের উত্তর "আসলে আমাদের বেশির ভাগ দর্শকই হচ্ছে গার্মেন্টস কর্মীরা , আর ঈদের ছুটিতে তারা ঢাকার বাইরে আছে , আশা করি তারা ঢাকায় ফিরলেই সিনেমটা হিট করবে"

হা হা হা

পুরো পোস্টে একটা জিনিসই প্রমাণিত হয় "ব্যাথা সারা গায় , ঔষুধ দেব কোথায়" হা হা হা

১৫ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ । বাচ্চারা দূরে থাকো

গতপোস্টের পর আজ আবার "আমার পর্ণবেলা" কৈশোরকালে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা নিয়ে লেখা । ১৮+ একটা পোস্ট । অবশ্যই নিজ দায়িত্বে পড়বেন
"
"
"
"
"
"

চটি কাহিনী ১: ডিসেম্বর মাস । স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ । স্কুল বন্ধ । অনানুষ্ঠানিকভাবে ক্লাশ এইটে উঠেছি । স্কুল খোলার আগেই আমরা কোচিং এ যথারীতি এইটের ক্লাশ শুরু করে দিয়েছি । যেহেতু বন্ধ তাই স্টুডেন্ট কম ছিল । আর তাই আমরা দুই শিফট মিলে শুধু সকাল বেলা কোচিং করতাম । সেখানেই দেখা স্কুলের ডে শিফটের বন্ধুদের সাথে । ডে শিফটের বন্ধুরা কেমন তা আগেই পোস্টেই পড়েছেন । যাই হোক ডিসেম্বরের সেই ২০ টি দিন ছিল একদম স্বপ্নের মত । কি করিনি সেই ২০ দিন । এর মধ্যেই একদিন এক বন্ধু এসেই ঘোষণা করল । আজ আনছি , জিনিস একখান । বুঝতে বাকি রইল না জিনিস কি । কিন্তু আসলে আমি তখনও বুঝিনি কি জিনিস । ক্লাশে বের করা যাবেনা । তাই অপেক্ষা করছি ছুটি হওয়ার । ছুটি হওয়ার পর বন্ধু বের যা বের করল তা আমার কল্পনাতেও ছিল না । একদম বই । চটি বই । মনে মনে বললাম এই তাহলে সেই বিখ্যাত চটি । যাই হোক আমরা কয়েকজন বন্ধু সেটা ধার নেয়ার জন্য মুটামুটি প্রতিযোগিতা শুরু করে দিলাম । কিন্তু টাকার কাছে সবই নস্যি । আমি ঘোষণা দিলাম আজ আমাকে ধার দিলে পাঁচ টাকা দেব । সেই জমানায় পাঁচ টাকা অনেক । তাই বই আমিই পেলাম । আমি উত্তেজনার সাগরে ভাসছি । এইবার আসলেই একখান জিনিস পড়ব ।

দুরুদুরু বুকে বাসায় গেলাম । বইটা হাতে নিতে আর তর সইছে না । সুযোগ খুঁজছি কখন পড়ব বলে । সুযোগ আর পাইনা । এদিকে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে । অবশেষে বুদ্ধি একটা বের হল । ভাবলাম ছাদের গিয়ে পড়ব । দুপুরের পর ছাদে মুটামুটি কেউ যায় না । সো ধরা পরার সম্ভাবনা কম । গিয়ে বসলাম একটা গাছের ছায়ায় । কিছুটা আরালে । ছাদে এলে কেউ আমাকে সরাসরি দেখবে না এমন পজিশনে । এরপর শার্টের নিচ থেকে আস্তে করে বের করে আনলাম বহু কাঙ্খিত সেই জিনিস । বইটার নামটা আমার এখনও মনে আছে "যৌবন জ্বালা" লেখক ছিল মনে হয় "তারাদেশ পান্ডে"। গল্প ছিল পাঁচটা । গল্পের নামগুলা না হয় নাই বললাম । আহ নিবিষ্ট মনে একাগ্রচিত্তে আমি চটি পড়া শুরু করলাম । কখন যে বইয়ের যৌবনের রসে আমিও ডুব দিয়েছি জানি না । খেয়াল তখন যখন আম্মুর চিৎকার কানে এল "দুপুর বেলা ঘুমাবার সময় ছাদের উপর লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া..!! দাঁড়া তোর আব্বু আসুক আজকে "

প্রথমে প্রচন্ড ভয় পেলেও মনে মনে বললাম "আহ শান্তি , আম্মু কিছু বুঝে নাই"


চটি কাহিনী ২: পরিচিত এক বড় ভাইয়ের(এক ক্লাশ সিনিয়র) কাহিনী এটা । উনাকে বলা যায় মোটামুটি চলমান একটা চটি বইয়ের লাইব্রেরী । বিশাল বড় কালেকশন । ব্যাগ ভর্তি শুধু চটি । যতটা না পাঠ্যবই তার দ্বিগুণ চটি বই । স্কুলে রীতিমত হার্টথ্রুব জনপ্রিয় মানুষ । বন্ধুরা চটির জন্য ধরণা দিত । আর সে তার ভাব বারতো । কিন্তু উনি ধার দিতেন( ক্লোজ বড় ভাই তাই আমিও নিতাম । তো একদিনের ঘটনা । উনি স্কুল থেকে বাসায় গেছেন । ব্যাগ রেখে টিভি দেখছেন । এদিকে তার ছোটবোন ক্যালকুলেটর খুজতে ব্যাগে হাত খুলছে । খুলতেই সবগুলো বই হাতে এসে পরল । প্রসংগ উনার ওই বইগুলাতে গল্পের পাশাপাশি রঙিন ছবিও ছিল । সেই জন্যই ওনার ছোটবোন বুঝে ফেলছে । দৌড়ে সোজা ওর আম্মুর কাছে


চটি কাহিনী ৩: এটা ক্লাশ টেনের ঘটনা । আমার এক বন্ধুরঘটনা এটা(নাম উল্লেখ করলাম না) । ওদের বাসা ছিল অন্য এলাকায় । আমাদের এলাকায় ছিল ওর নানা বাড়ি । ওই সময় ও ছিল ওর নান বাড়ি মানে আমাদের এলাকায় । প্রতিদিন আমরা আড্ডা দিতাম ঘুরতাম , ক্রিকেট খেলতাম । এরমধ্যেই হঠাত একদিন আমাকে বলল চল কিনে আনি । আমি বললাম কি ? ও বলল চটি । ততদিনে চটি থেকে ভিডিওতে আপডেট হলেও ভিডিও অ্যাভেইলেবল না হওয়াতে আমরা চটিই বেশি পড়তাম । আমি বললাম এই বাসায় চটি পড়বি কেমনে ?? ও বলল সুযোগ আছে । যা কাহিনী ঘটছে এখন আর ধরা খাওয়ার ভয় করিনা । আমি বললাম কি রকম ?? ও বল আর বলিস না আম্মুর কাছে ধরা খাইছি চটি নিয়া । আমি বললাম কেমনে ?? ও বলল বিছানার নিচে রাখছিলাম । বাইরে থেকে এসে দেখি নাই । যদি আন্টি না হয়ে অন্য কেউ হয়ে থাকে ?? নাহ আম্মু ছাড়া ওই রুমে আর কেউ ঢুকবে না । সো আম্মুই দেখছে । আমি বললাম বাপরে

উল্লেখ্য কয়েকমাস পরই আমার এই বন্ধুটি আমাদের কোচিং ক্লাশমেট এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে । কোন উচ্চবাচ্য ছাড়াই ওর ফ্যামিলি সবকিছুই সুন্দরভাবে মেনে নিয়েছিল ।

আহ সব মা বাবাই যদি বুঝতেন ছেলের বিয়ের বয়স হইছে , তাহলে কতই না ভাল হত

প্রথম পর্ব আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+

ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু ফেছবুকে আমাদের সঙ্গেই থাকুন

১১ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ ।

পোস্টের শুরুতেই কিছু কথা বলে নেয়া ভাল । অবশ্যই এটা একটা ১৮ পোস্ট । এবং এই পোস্টে যা আছে তা একটা বয়সে সবার ক্ষেত্রেই ঘটে থাকে । সো ব্যাপারটা কেউ অন্যভাবে নেবেন না

"
"
"
"
"

১ম অভিজ্ঞতা , ছোট পর্ণ কার্ড দেখাঃ এখনও মনে আছে । সেই ক্লাশ সেভেনের কথা । তখন বন্ধুদের কাছে ছেলে মেয়ে সম্পর্ক নিয়ে কিছু কিছু শুনি । কিন্তু যাই শুনি কিছুই বিশ্বাস করতাম না । আমার মনে হত নাহ এটা হতেই পারে না । মানুষ এত খারাপ হতেই পারেনা । আর বন্ধুরা খেপে যেত এই কথা শুনে । ওরা আমাকে বিশ্বাস করিয়েই ছাড়বে । যেই ভাবা সেই কাজ । পরদিন এক বন্ধু(আমাদের ক্লাশের সবচেয়ে দূরন্ত ও দুষ্ট ছেলে) নিয়ে এল মোক্ষম সেই জিনিস । গুণে গুণে তিনটা কার্ড । আমরা সবাই কিছুটা উত্তেজিত । কখন দেখব কখন দেখব । আমাদের আর তর সইছে না । ৪৫মিনিটের ক্লাশ যেন আর শেষ হতেই চায় না । ক্লাশেও কারও মন বসে না । সবার তখন একটাই চিন্তা কি থাকবে ওই কার্ডে । অবশেষে এল সেই মোক্ষম সময় । ক্লাশের পেছনের বেঞ্চে গিয়ে সবাই বসলাম । এবং ভাগ্য আমাদের এতই ভাল এই ক্লাশটা অফ । স্যার আসেনি । ছাত্ররা যেন গ্যাঞ্জাম না করে এই জন্য ক্লাশ ক্যাপ্টেন সামনে দাঁড়িয়ে নাম লিখতে শুরু করল । কিন্তু কিসের কি । আমরা তখন কার্ড দেখার চিন্তায় বিভোর । এরপর তন্ময় বের করল সেই জিনিস । আরে জিনিসও একখান । আগে কখনওই দেখি নাই । বাপরে সে কি স্ট্যাইল । ৭ জন পোলাপান আমরা তিনটা কার্ড । টানাটানি হুড়োহুড়ি । তবুও দেখার স্বাদ মেটেনা । এদিকে ক্লাশে এমন গ্যাদারিং দেখে ক্লাশ ক্যাপ্টেন অনিক এগিয়ে ঘটনা কি দেখতে । অতি ভদ্র অনিক কার্ড দেখে দুই হাতে মুখে দিয়ে বলে উঠল " হায় আল্লাহ তোমরা এইসব কি দেখ "

ভয়াবহতম দ্বিতীয় ঘটনাঃ তখন ক্লাশ এইটে উঠছি । যাকে বলে পুরোপুরি উন্মাদ আমরা । কার্ড ছাড়া চলছেই না । কয়েকবন্ধু মিলে দরকার হলে কার্ড কিনতাম , তবুও নতুন নতুন কার্ড দেখা চাইই চাই । এভাবে ২০ টার মত কার্ড জমিয়েছিলাম । ঘুমানোর আগে কিছুক্ষণ দেখে বিছানার নিচে রেখে ঘুমাতাম । ভালই কাটছিল দিনগুলো । এরপর একদিন আব্বু আমাকে বলল " তোষক উঠিয়ে ছাদে যাওয়ার সময় তোমার বিছানায় কিছু কার্ড পেয়েছিলাম , আমি সেগুলো ফেলে দিয়েছি , খুজে খুজে আবার হয়রান হইয়ো না "

কার্ড নিয়ে বিচ্চিন্ন কয়েকটা মজার ঘটনাঃ তখনও কার্ডই আমাদের কাছে সেরা পর্ণ । যার কাছেই একটা কার্ড আছে সেই মুটামুটি সকলের কাছে কাংখিত মানুষ । কিন্তু এভাবে সকলের কাছে চেয়ে চেয়ে দেখতে আর ভাল লাগছে না । এবার আমার এক বন্ধু প্ল্যান করল ও নিজেই কয়েকটা কার্ড কিনবে । আর পুরো শহরে বুড়ো চাচার দোকান ছাড়া আর কোথাও কার্ড পাওয়া যায় কিনা কেউই জানি না । তো একদিন স্কুল ছুটির পর আমি আর আমার বন্ধু গেলাম সেই দোকানে । একটা সিনেমা হলের পাশেই ছিল দোকানটা । আর ওইসময়ের সিনেমার কথা কি বলব । এক টিকিটে দুই মুভি । তাই ওই এলাকায় গেলেই কিছুটা ভয় লাগত । কেউ যদি দেখে ফেলে । বুকটা দুরু দুরু করছে । দুরু দুরু বুক নিয়ে ঢুকলাম দোকানে । হাতে নিয়ে কার্ড পছন্দ করছি(আসলে দেখতেছি , সবগুলো তো কেনা সম্ভব না) । হঠাত স্কুল পুড়ুয়া আমাদের বয়সি দুইটা মেয়ে এল । ইস লজ্জায় আমরা শেষ । যাই হোক মেয়ে দুটো দোকানে ঢোকার পর বুড়ো চাচা আমাদের বেরিয়ে যেতে বললেন । রাগ যা লেগেছিল না । শালা মেয়েদের এখনও লুল হয়ে যায় । আমরা দোকানের বাইরে দাঁড়িয়ে আছি । মেয়ে দুটো কার্ড দেখছে । হঠাত একটা মেয়ে বলে উঠল "দেখ এই মেয়েটা বুবস আমারটা থেকে কয়েকগুণ বড় হবে , বলেই খিল খিল হাসি "


আরেকদিনের ঘটনা । এবার পরীক্ষার হলে । পরীক্ষার দিন আমাদের পাশে ক্লাশ নাইনের সিট পরেছে । বড় ভাইরা পরীক্ষা দিচ্ছে । হঠাত আমাদের স্কুলের সবচেয়ে লুল মার্কা স্যার সাইদুর স্যারের চোখ পড়ল এক বড় ভাইয়ের মানিব্যাগের দিকে । ব্যাগটা ফুলে প্রায় ঢোল । স্যার ব্যাগটা চেয়ে নিজের কাছে নিয়ে আপন মনে সব কাজ টাকা বের করে দেখতে লাগল । এর মধ্যে বেড়িয়ে পড়ল সেই জিনিস । স্যারের চোখ তো আর সরে না । গুণে গুণে ৫২ টা কার্ড স্যার অনেক সময় নিয়ে দেখলেন আর হাসলেন । বড় ভাই তো লজ্জায় মাথা নিচু করে আছে । বেচারা কিছু লিখতেও পারছে না । অবশ্য স্যার ভাল মত কার্ডগুলো ব্যাগে ভরে আবার ফেরত দিল । আর দেয়ার সময় বলল " এত বড় হইছছ এখনও কার্ড দেখস কেন "



এটাও আমাদের ক্লাশরুমের ঘটনা । আমরা ছিলাম মর্নিং শিফট । তাই ডে শফটের ছাত্রদের অনেক কর্মকান্ডই আমাদের ক্লাশে থেকে যেত । প্রতিদিনের মত সেদিনই যথারীতি বসেছি ক্লাশের মাঝখানের বেঞ্চে । বন্ধু মামুন হঠাত করেই বেঞ্চের নিচে পেয়ে গেল একটা কার্ড । সবাই সেটা দেখার জন্য হুড়োহুড়ি শুরু করল । কার্ড ঘুরতে লাগল এক হাত থেকে আরেক হাতে । কিন্তু সবচেয়ে দূর্ভাগা ছিল সজীব । বেচারা যেই কার্ড হাতে নিয়ে দেখতে লাগল । হঠাত স্যারের হুঙ্কার । তোর হাতে কি ? পড়বি তো একেবারে মালির হাতে । স্যার ছিলেন আমাদের আরবী স্যার । কার্ডটা হাতে নিয়েই স্যারের হুঙ্কার "নালায়েক , জানোয়ার ক্লাশের মধ্যে এসব কি " বলেই পেটাতে লাগল বেচারাকে


পরের অংশ আগামীকাল । শুভ রাত্রি

২৭ সেপ্টেম্বর, ২০১১

ছেলেদের ফেছবুক স্ট্যাটাস সমগ্র (ছেলেদের কাছে ক্ষমাপ্রার্থণা পূর্বক)

কয়েকদিন আগে দিয়েছিলাম ফেছবুকে মেয়েদের স্ট্যাটাস । মেয়েদের স্ট্যাটাসের ব্যাপক সাফল্যের পর এবার দিচ্ছি ছেলেদের স্ট্যাটাস ।

সবাই জানেন মেয়েদের হাচি দেয়া স্ট্যাটাসেও কমেন্ট আর লাইকের বন্যা বয়ে যায় । কিন্তু সেখানে ছেলেদের একটা সুন্দর কাব্যিক স্ট্যাটাসও যেন ধূ ধূ মরুভূমি । ছেলেদের স্ট্যাটাস খুঁজতে গিয়ে সেটা আবার নতুন করেন উপলব্ধি করলাম । ছেলেরা মূলত কাব্যিক ছ্যাকা খাওয়া বা কোন গানকে স্ট্যাটাস হিসেবে দিয়ে থাকে । ছাড়া শুধু স্ট্যাটাস দেয়ার জন্য সাম্প্রতিক কোন ঘটনাকে উল্লেখ করে থাকে , যেন স্ট্যাটাস দিলে ভাত হজম হবেই না । যাই হোক দেখুন ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস কেমন হয় । লাইক ও কমেন্টার সংখ্যা এই জন্য যে বোঝা যাবে কেন ছেলেদের স্ট্যাটাসকে মরুভূমির সাথে তুলনা করা হয়

ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস যেমন হয়........



১. এক অন্ধকার কুঠুরিতে আটকে আছি.... বের হবার পথ খুজে চলেছি.... আশাকরছি একদিন সেই দরজার খোজ পাবো.... (২২ মিনিটে লাইক কমেন্ট নাই )

২. আমার একাউন্টে ভূত ঢুকল কিনা বুঝতে পারছিনা , সবকিছু উল্টাপাল্টা লাগতেছে.. (১ ঘন্টায় ৩ টা লাইক(১জন কমেন্টাকারী) ২ টা কমেন্ট ) । ভূতই আইব , মাইয়া না

৩. আমি যেমন আমার বন্ধুবান্ধব পচাইতে ভালবাসি, ওরাও আমাকে ইচ্ছামত পচানোর ট্রাই করে ! জয়তু ফ্রেন্ডস..!!! (১ দিনে লাইক পড়ছে ৯টা) এখানেও বন্ধুরা পচাইনাইক্কা

৪. ব্রেকিং নিউজ: আত্মঘাতী এক লোক ভুল করে তার যমজ ভাইকে খুন করে ফেলেছে! (২দিনে লাইক পরছে ৪টা) খুন খারাবিও আজ মানুষকে টানে না

৫. মাঝে মাঝে এটা জানাও পাপ যে " কিভাবে মেয়েদের কাছে টানতে হয় " (২দিনে লাইক পরছে ৬ টা , কমেন্ট ২টা , ১জন লাইককারী কমেন্টে করছে) জানলেই মাইয়ারা লুইস কইব যে

৬. " গাইবনা আর কোন গান তুমি ছাড়া । লিখব না আমি আর তুমিহীনা কবিতা "..(২দিনে লাইক ৫ টা , কমেন্ট ২ টা) যে গান আর কবিতা কেউ হুনেনা তা লিইখ্যা কি লাভ


এই ব্লগের ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু

২৬ আগস্ট, ২০১১

ফেছবুকের মজার কিছু রাজনৈতিক স্ট্যাটাস । না দেখলেই মিস


১. যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী
"
"
"
"
"
"
"
লোকটাকে আমার স্যালূট করতে ইচ্ছে করছে । এতদিনে বেটার বুদ্ধি খুলছে । ব্যার্থতা ঢাকার জন্য যে বিরোধী দলের উপর দোষ চাপানোর নিয়ম সেটা উনি এতদিনে বুঝলেন । জয়তু আবুল

সরি মাননীয় হাইকোর্ট । আমি সত্যি দুঃখিত । কিন্তু কোন উপায় ছিল না স্ট্যাটাসটা না দিয়ে :-*:-*


২. ঈদের আগেই সব রাস্তা ঠিক হয়ে যাবে , বলেছেন মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী..!!
"
"
"
"
"
কিন্তু সমস্যা হল অতীতের চাপাবাজীর জন্য উনার কথা কেউ বিশ্বাস করে না ।

আমি দুঃখিত মাননীয় হাইকোর্ট । দূর্ভোগের শিকার হওয়া এই আমাকে এই স্ট্যাটাসটা দিতেই হল /:)/:)


৩. কটা জিনিস আমার মাথায় ঢুকেনা । আমাদের সরকারের সমস্যাটা কি মাথায় না গদিতে ?? কেন যেন মনে হয় ওই গদিতে বসলেই সবার স্ক্রু ঢিলা হয়ে যায় ।:-*:-*


৪. ঘরে ঘরে হারিকেন ব্যবহার করুন । বিদ্যুৎ বাঁচান । বিদ্যুৎ রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সম্পদ

হাইকোর্ট না দেখলেই হল :P:P


৫. মহাজোটের শরিক ও নিজের দলের নেতাদের দাবির মুখে পদত্যাগ করবেন কি না, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা করতে হলে আগে আমাকে ভাবতে হবে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, আমার নির্বাচনী এলাকার মানুষ কী মনে করেন। পাশাপাশি আমার নিয়োগকর্তা কী বলেন।
"
"
বলি জনগণ যদি জানত মন্ত্রী হইয়া আপনি এমন নির্বোধের মত কাম করবেন , তাইলে ভুলেও তারা এত বড় ভুলটা করত না

হাইকোর্টের রিস্ক থাকতেও স্ট্যাটাসটা দিলাম ;);)


৬. অশিক্ষিত চালকদের আর কি দোষ । অশিক্ষিত মন্ত্রীরা তো অশিক্ষিতদেরই লাইসেন্স দিবে তাই না ??
"
"
"
স্ট্যাটাসটা ভয়ে ভয়ে দেয়া । হাইকোর্ট আবার কখন কি না করে বসে


সবগুলো স্ট্যাটাস এই ব্লগের ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু পূর্বে প্রকাশিত ।

২৫ আগস্ট, ২০১১

আসুন দেখি ভবিষ্যতে টিভির সংবাদে আর কি কি বিজ্ঞাপন ব্যবহার হতে পারে


প্রিন্ট মিডিয়ার মত ইলেকট্রিক মিডিয়াও এখন বিজ্ঞাপন দ্বারা দখল হয়ে গেছে । অমুক ব্যাংক খেলার সংবাদ , তমুক ব্যাংক আন্তর্জাতিক সংবাদ । বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় সংবাদ না বিজ্ঞাপনের সংবাদ শুনছি । কয়দিন পর লাইনে লাইনে বিজ্ঞাপন ঢুকে যাবে । আসুন দেখা যাক ভবিষ্যতে আরও কি কি বিজ্ঞাপন সংবাদ শিরোনাম হতে পারে

১. শুরুতেই দেশের সংবাদ । তাই দেশের গুরুত্বপূর্ণ কোন পণ্যের এ্যাড

# আবুল জুট দেশের সংবাদ

২. লাগামহীন বাজারের সংবাদ পরিবেশনের আগে

# খান খান চিনি বাণিজ্য সংবাদ

৩. রাস্তার যে অবস্থা সড়ক দূর্ঘটনা বর্তমানে বাংলা সংবাদের অবিচ্ছেদ্য অংশ । আর তাই শিরোনাম

# পাজী টায়ার দূর্ঘটনা সংবাদ

৪. বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা মারামারি করেছে সেই খবরের বিজ্ঞাপন যুক্ত শিরোনাম

# রুস্তম চাপাতি বিশ্ববিদ্যালয় মারামারির সংবাদ

৫. কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিছে সে খবরও আজ বিজ্ঞাপনের দখলে

# মধু মিষ্টি এসএসসির রেজাল্টের সংবাদ

৬. এরপর আসে আন্তর্জাতিক সংবাদ । সেখানে শিরোনামটা দেখুন

# ধানক্ষেত এয়ারলাইনস আন্তর্জাতিক সংবাদ । শুরুতেই লন্ডনের রাস্তায় ইঁদুর উৎপাত নিউজ

৭. অতিগুরুত্বপূর্ণ একটা খবর আবহাওয়ার সংবাদ । তার শিরোনাম

# ডান্ডি ছাড়া ছাতা আবহাওয়ার সংবাদ

৮. খেলার সংবাদ হল খবরের উপসংহার । আর তাই শিরোনাম

# করিম ব্রিকস খেলার সংবাদ । শুরুতেই জাতীয় কুতকুত টুর্ণামেন্টের খবর


কিছু কিছু চ্যানেলে নতুন যোগ হইছে এই উৎপাত । তাই আমিও যোগ করলাম

৯. খবরেও এখন গান বাজনা হয় জানেন তো ?? আর তাই

# ঢুলি তবলা সাংস্কৃতিক সংবাদ । আওয়ামী চ্যানেল হলে জয় বাংলা বাংলার জয় , বিএনপি চ্যানেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

২১ আগস্ট, ২০১১

নিঃসঙ্গ জীবনের সঙ্গী । শ্রীকান্ত আচার্যের সেই অবিস্মরণীয় গান । ডাউনলোড লিঙ্ক সহ

মূল গানঃ শ্রীকান্ত আচার্য
ডাউনলোড লিঙ্কঃ একা একা এই বেশ থাকা



একা একা এই বেশ থাকা
আলো নেই কোথাও সব মেঘে ঢাকা
ছায়া ছায়া সব আবছায়া
যাকে খোঁজে মন তার নেই দেখা
আনমনে এই একা একা
সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা

আলো ছায়া দিয়ে দিন চলে গেছে
আমাকে শুন্যতা দিয়ে গেছে
উতলা এক হাওয়া ভাসে
সে হাওয়ার সাথী
শুধু নিরবতা , শুধু নিরবতা

কিছু পরে , দূরে আকাশে
চেনা তারারা হয় তো বা দেবে দেখা
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা

বেলা শেষের রঙ নিয়ে
ফেলে আসা গান ভাসে
মনে মনে

কেউ কথা দিল কেউ ব্যাথা দিল
এই মনে তারই ছোয়া রেখে গেল
এই চোখে মেঘ নামে
তাই এ মনে সব সুর
ব্যাথা ভরা , শুধু ব্যাথা ভরা

সোনালী দিন ছিল দিপালী রাত
আজ খুঁজি তবুও পাই না যে দেখা
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা



কৃতজ্ঞতাঃ ব্লগার নাফিস ইফতেখার । গানটা আমার জন্য মিডিয়াফায়ারে আপলোড করার জন্য ধন্যবাদ তাকে

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট ফোর

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন চতুর্থ পর্বঃ

"
"
"
"
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ

১. এখন আমি আচাঁর খাইতেসি আমার নিজের হাতে বানানো খাবা তোমরা?? (কাহিনী কেমুন জানি লাগে)

২. আমার এক কাজিন কে ওর বয় ফ্রেন্ড ধোঁকা দিসে ছেলে গুলোকে জুতা মারা উচিত (পোলাটারে স্যালুট)

৩. দিল্ কে আরমান আশুমে বাহে (এই জাতিয় আউল ফাউল মাথা খারাপ করা হিন্দী গান)

৪. আচ্ছা বন্ধুরা হৃদয় খানের গান তোমাদের কেমন লাগে আমি ওকে দেখলেই পাগল হয়ে যাই (সর্দি খানরে ভালা পাইনা)


৫. আমার এক ফেসবুক ফ্রেন্ডের চাচাতো বোনের নানির পেট খারাপ তোমরা সবাই প্লিজ দোয়া করতে থাক প্লিজ প্লিজ প্লিজ!!


৬. ঘুম থেকে ওঠেই দেখি কারেন্ট নেই । উফ এত্ত গরম । মেজাজটা বিগরাই গেল । বাই দ্য ওয়ে ফ্রেন্ডজ তোমরা কেমন আছ ??

৭. আজ আমার এক বান্ধবী এক চেঙরা ছেলেকে লাইক করে বসেছে । কি ডিসগাস্টিং । মেয়েরা কেন ছেলেদের পছন্দ করবে , ছেলেরাই মেয়েদের পেছনে ঘুরবে
(হ এর জন্যই তরে কোন পোলা বেইল দেয় না)


(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি পোলাদের আতেল মারকা কমেন্ট থাকা বাধ্যতামূলক)

সবগুলো স্ট্যাটাস ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা থেকে
পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন


আগের তিন পর্ব এখানে ;);)

আগের দুই পর্ব এখানে

১. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

২. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

৩. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস(মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট থ্রি

১৯ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস(মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট থ্রি

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন তৃতীয় পর্ব

"
"
"
"
"
"

ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ


১. আচ্ছা ছেলেরা নিজেদের কি ভাবে ?? টম ক্রুজ ? অসহ্য লাগে এদেরকে দেখলে (এহ নিজে মনে হয় কেট হোমস)

২. আজ দুজন ছেলেকে ব্লক মারলাম আমার এইসব একটুও ভাল লাগে না ছেলেরা এত খারাপ কেন?

৩. গুড মরনিং ফ্রেন্ডরা নাশতা করেছ?? (তরে কমু ক্যা )

৪. আমাদের নতুন টিচার তা যা ভালো না দেখতে সো সুইট ♥ (এত খুশি হইছ না , শ্যাষে আরেকটা পরিমল হইব )

৫. ফেছবুক ডিএক্টিভ করতেছি । ভাল লাগে না আর এসব বাজে ছেলেদের ঝামেলা (কয়েক ঘন্টা পরই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে নিজের প্রোফাইলে )

৬. হাই ফ্রেন্ডরা কেমন আছ? অনেক দিন পর ফেসবুকে আসলাম (তো আমরা কি করমু )

৭. আজ একজন বল্লো আমি নাকি কালো হয়ে গেসি আচ্ছা ফ্রেন্ডরা আমি কি সত্যি কালো হয়ে যাসসি ? (ঐশ্বরিয়া আছিলি কবে )


(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পুলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক)


সবগুলো স্ট্যাটাস আমার ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা থেকে

পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন:):)

এছাড়াও ব্লগ ফ্যান পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু

আগের দুই পর্ব এখানে

১. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

২. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

১৮ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

কালকের পর আজ আবার । কাল দিয়েছিলাম মেয়েলি স্ট্যাটাস প্রথম পর্ব । আজ দেখুন দ্বিতীয় পর্ব ।


ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম
"
"
"
"
"
"
"


ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ

১. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহ হ ♥ (মাগার তর ভাগ্যে নাই)

২. আচ্ছা বন্ধুরা আমি কি মোটা হয়ে যাচ্ছি ?( তর জিরো ফিগার ছিল কবে ?)

৩. আমার কোনো বান্ধবী প্রেম করে সুখি হয় নাই তাই আমিও প্রেম করব না (আসলে কেউ এর দিকে তাকায় না )

৪. মন খারাপ, আমার কিছু ভাল লাগেনা কিন্তু কেন ??

৫. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি কত মজা লাগলো রে!!!!! (তো আমরা কি করমু)

৬. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না (থার্ড টাইম ছ্যাকা খাওয়া মাইয়া )

৭. না না না!! আমার বিড়ালের জ্বর হইসে তোমারা সবাই দুয়া কর প্লিজ (তর নিজের হইল মিলাদ দিতে কইতি তাইনা ?)


(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি পোলাদের আতেল মারকা কমেন্ট থাকা বাধ্যতামূলক)


সবগুলো স্ট্যাটাস ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা এ পূর্বে প্রকাশিত

প্রথম পর্ব এখানে মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)


কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু

১৭ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম
"
"
"
"
"
"
"

ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ

১. আজ আমার মন টা খুব খারাপ তোমাদের কি খবর বন্ধুরা??

২. আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার?? (নিজে মনে হয় ধোয়া তুলসি পাতা)

৩. বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন? (নিজের ঢোল নিজেরই পিটাইতে হয়)

৪. আমি সব ছেলে কে চিনি একটাও ভাল না একটাও না (এহ নিজে মনে খুব ভাল)

৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে আর ভাল লাগে না (সব বেকুব গো )

৬. আম্মু খুব বকা দিসে এখন আমি কান্না করতাসি ,ভ্যা ভ্যা ভ্যা (উহ, ন্যাকা)



(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পোলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক)

১৫ আগস্ট, ২০১১

পুলিশ নাকি মহা ক্ষমতাধর..!! হা হা কেডা কইছে

চারিদিকে পুলিশের বদনাম । মিলনরে হুদা কারণ ছাড়াই মারল , কাদেররে হুদাই ডাকাত সাজাইয়া জেলে হান্দাইলো । আর সাথে সাথে রব পড়ে গেল । পুলিশ নাকি রাক্ষস হইয়া গেছে । হুনলে আমার তো হাসিই আহে । খিক খিকজ্জ । কেন ?? নিচে দেখেন
"
"
"
"
"
"
"
"
"
"

মার ঘুরিয়ে , উড়িয়ে


পুলিশও তাইলে মাইর খায়। তাহলে কি প্রমাণ হইল ??
প্রমাণ হইল যে পুলিশও মানুষ

৩১ জুলাই, ২০১১

একটা খুন করতে যাচ্ছি । পারলে ঠেকান দেখি

আগে ভাবতাম কাউকে খুন করতে কেমন লাগে ? যদি কাউকে খুন করতে পারতাম । আহ আভবনাটা ভাবনাতেই ছিল । যানতাম এমন ভাবনা কখনও পূরণ হয় না



কিন্তু সময়ের বিবর্তনে কত কিছুইনা ঘটে । এবার মনে হচ্ছে আমার ইচ্ছাটা পূরণ হওয়ার একটা চান্স আসছে । তবে এখনও জানি না কাকে খুন করব । ভেবেও পাচ্ছিনা খুন করার মত আমার কোন শত্রু আছে কিনা । তাই ভাবছি ভাড়ায় কাউকে খুন করব । আমাগো রাজনৈতিক নেতাদের অনেক শত্রু । তারা চাইলেও অনেককেই খুন করতে পারেন না । তাই ভাবতাছি তাদের খুন করার কাজটা আমিই করে দিমু । চামে আমার ইচ্ছাটাও পূরণ হইল


কি ভাবছেন ? আমি পাগল ? নাহ । সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিছি । খুন আমি করবই । আর ফাঁসির ভয় ? হা হা হা । আমাকে ফাঁসি দিবে কে ? মহামান্য আদালত ? খিক খিকজ্জ । কথায় আছে বাপেরও বাপ আছে । আরে সর্বোচ্চ আদালতেরও বাপ আছে । কেডা ?? আমাগো অলস রাষ্ট্রপতি..!!


যে নেতাই আমারে দিয়া খুন করাক শর্ত একটাই । ক্ষমতায় গেলে অথর্ব রাষ্ট্রপতি দিয়া আমারে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে , আর কিছুই না



আমাদের দেশের অতীত রাষ্ট্রপতিদের ক্ষমার মাহাত্ব দেখে আমি ভয় ডর ভুলে খুন করার সিদ্ধান্ত নিছি




ইনি ড: ইয়াজউদ্দিন আহমেদ । হাওয়া থেকে পাওয়া নির্দেশে ক্ষমা করেছিলেন খুনি মহিউদ্দিন ঝিন্টুকে । ওরে আমার আদেশ পালনকারীরে




বয়োবৃদ্ধ রাষ্ট্রপতি জিল্লুর রহমান । খুনের বিপ্লব ঘটানো বিপ্লবকে ক্ষমা ঘোষণাকারী । মহান বিপ্লবী



জি ঠিক ধরেছেন , ইনি আমাগো ভবিষ্যত রাষ্ট্রপতি । ইনি স্বঘোষিত ভবিষ্যত খুনী মেঘ কান্যবে ক্ষমা ঘোষণা করবে



এইযে দেখেন ভয় ডরহীন মেঘ কাব্য নিশ্চিন্তে কেমনে বিড়ি টানতাছে

হাহ হা, কি বুঝলেন ?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes