লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি
রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৭ জানুয়ারি, ২০১২

অবশেষে বাংলাদেশের নাম পরিবর্তন , এইডা কিছু অইল ??

বাণিজ্য মেলায় গেছিলাম আইজকা । নিচের ছবি দেইখা আমি পুরাই টাশকিত
"
"
"
"
"
"
"
"


এইটা বাণিজ্য মেলার বঙ্গবন্ধু স্টলের ব্যানার । লেখা আছে

ইন বঙ্গবন্ধু ও বাংলাদেশ আউট

একটু ঘুরিয়ে চিন্তা করেন বঙ্গবন্ধু ইন , বাংলাদেশ আউট

এইডা কিছু অইল

যেভাবে নাম পরিবর্তনের খেলা চলতেছে সেইদিন আর দূরে না যেদিন এই পোস্ট সত্যি হইয়া যাইব

একটা ফান পুস্ট মাত্র , সিরিয়াসলি নিয়া নিজের চুলকানী বাড়ায়েন না পিলিজ

সোহানের ভারতীয় পণ্য বর্জনের স্বপ্ন এবং বাস্তবতা

রাত আটটার বাংলা সংবাদে একটা নিউজ দেখে চমকে উঠল সোহান । সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী উলংগ করে পিটিয়েছে । কি নৃসংশ । দেখে আতঁকে উঠল সে । এর আগে ফেলানী এবার হাবু শেখ । এভাবে মেনে নেয়া যায় না । এবার কিছু একটা করা দরকার । করতেই হবে । কিছুক্ষণ ভেবে নিজের মাইক্রোম্যাক্স মোবাইলটা হাতে তুলে নিল সোহান । নিজের এয়ারটেল নাম্বার থেকে রাজিব কে ডায়াল করল 0167181**** । রিং হচ্ছে ওয়ান্না বি মাই ছাম্মাক ছাল্লো , নিজের অজান্তেই দুলে উঠল সোহানের শরীর ।

- হ্যালো দোস্ত বল
- নিউজটা দেখেছিস বিএসএফের নির্যাতনের টা ?
- হ্যা দেখলাম , কি নৃসংশ
- আর তো চুপ করে থাকা যায় না , এবার কিছু একটা করা দরকার ।
- কি করতে চাস বল , তোর প্ল্যান কি ? আপাতত যা পারি সেটা হল ভারতীয় পণ্য বর্জন করা । ভারত আমাদের বাজারের অনেকটাই দখল করে আছে । সো পণ্য বর্জন করলে ভারত অনেকটা ধাক্কা খাবে ।
- ওকে চল কাল ফ্রেন্ডসদের সবাইকে ব্যাপারটা ইনফর্ম করি ।
-ওকে কাল সকাল ১০ টায় রবীন্দ্র সরোবরের চলে আসিস ।
- ওকে বাই

ডিনারটা সেরে এসে তড়িঘড়ি করে নিজের ল্যাপটপটা ওপেন করে বসল সোহান । এয়ারটেলের নেট কানেকশন টা লাগিয়ে প্রথমেই ফেছবুকে ঢুকে একটা জ্বালাময়ী ভারত বিরোধী স্ট্যাটাস দিয়ে দিল । আরেকটা গ্রুপ খুলল "আসুন ভারতীয় পণ্য বর্জন করি" গ্রুপে এড করে ফেলল নিজের ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুকে । সেই সাথে কোলকাতার বন্ধু অমিত কেও ।

হঠাৎ মনে হল সামুর সকল ব্লগারকে একসাথে করা দরকার । ব্লগাররা অনেক ভালো । তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় ভালো । কানে হেডফোন লাগিয়ে লিখতে বসে গেল সোহান । বাজছে গার্লফ্রেন্ডের অতিপ্রিয় গান "তেরি মেরি মেরি তেরি প্রেমকাহানী হে মুশকিল" । আধঘন্টার চেষ্টায় মুটামুটি ভালোই একটা লেখা দাঁড়িয়ে গেল । পোস্টের করার ১৫ মিনিটেই সমর্থন জানিয়ে ৩৫ কমেন্ট । পোস্ট হিট ।

রাত বাজে প্রায় সাড়ে ১২ টা । কাল রাতে রনবীর কাপুরের ""রকস্টার"" মুভিটা নামিয়েছে সোহান । দেখতে বসে গেল....

ঘুম ভাঙল একটু দেরিতেই । আম্মু ডাকছেন , নাস্তা করার জন্য । তড়িঘড়ি রেডি হয়ে টেবিলে বসে গেল সোহান । স্লাইস রুটিতে জেলি মাখানোই আছে । একটা রুটি নিয়ে গোগ্রাসে গিলতে শুরু করল । পানি টা মুখে দিয়েই দৌড় । পেছন থেকে মার চিৎকার সোনা গেল , সোহান কমপ্ল্যানটা খেয়ে যা বেটা । এই মুহূর্তে মার কথা শোনার মত টাইম নেই সোহানের । নিজের টিভিএস বাইকটা স্টার্ট করেই রবীন্দ্র সরোবর অভিমুখে চলল সোহান

জ্যামের কারণে ২০ মিনিট লেট । রাজিব আগেই এসে বসে আছে তার হাঙ্ক বাইকের উপর । আহ রাজিব বাইকটা যা কিনছে না , জোসস হইছে ভাবল সোহান

-কিরে কি অবস্থা , কখন এলি ?
- এইতো ২০ মিনিট
- গুড , আর সবাই কই ?
- আসতেছে ।
রুমেলের একটু লেট হবে , ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসবে । সো লেট
- আর বাকিরা ?
- বড়জোর দশ মিনিট লাগবে ওদের
- ওকে
- চল ওয়েট করতে করতে চা বিড়ি খাই
- হুম , চল

গাইস কাল রাতের নিউজটা তো সবাই দেখছিস নাকি । কেমন নির্মম আর নৃসংশ কল্পনা করা যায় না । এর প্রতিবাদ করা দরকার । আর কত নির্যাতন সহ্য করব বল । সবদিক থেকেই ভারত আমাদের শোষণ করছে । প্রথমে ফারাক্কা , এরপর টিপাইমুখ । পর্যাপ্ত পানি দিচ্ছে না তিস্তায় । ট্রানজিটের নামে গলা টিপে ধরেছে তিতাসের । এভাব আর কত বল । কিছু একটা করবোই এবার ।

- রনিঃ কি করতে চাস বল ?
- আমাদের প্রথম কাজ হল ভারতীয় পণ্য বর্জন করা । এরপর সুযোগ মতন ইন্ডিয়ান দূতাসের সামনে গিয়ে মানববন্ধন করা । এছাড়া আর কি করব বল ।
- যাই হোক ফেচবুকে প্রচারণা চালানোর জন্য গ্রুপ খুলছি । পোস্ট দিতে শুরু করবি ইন্ডিয়া বিরোধী নিয়ে । আর আমি ব্লগারদের সংগঠিত করার ট্রাই করতেছি । যাই হোক আজ সন্ধ্যার পর শাহবাগ আসিস । পোস্টার করব কিছু
- ওকে
- ওকে

বাই দ্য ওয়ে খেলা দেখছিস আজ ? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ?
-রাজিব-হুম
- আর বলিস না, এত্ত আশা নিয়ে খেলা দেখতে বসি , খেলা শেষে আশাহত । চিন্তা কর ট্যুরে যাওয়ার আগে কত্ত কথা ইন্ডিয়া হেন করবে , তেন করবে । আর কখন , বাঁশের উপরে আছে ।
- আমি নিজেও এইবার ইন্ডিয়ারে নিয়া আশাবাদী ছিলাম । অস্ট্রেলিয়ার অবস্থা যা তা , সেখানে ইন্ডিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ । অথচ এই ব্যাটিংটাই অস্ট্রেলিয়ার নাদান বোলারদের কাছে কেমনে ভেঙে পড়ল । না দ্রাবিড় না লক্ষণ না শেবাগ । হাহ
- তবে যত যাই বলিস টেন্ডুলাকার কিন্তু মুটামুটি ঠিকই আছে । এরেই বলে জাত ব্যাটসম্যান । সর্বকালের সেরা কি আর এমনিই বলে নাকি

মা আব্বু কোথায় ?
- ইন্ডিয়ান এম্বাসিতে গেছে , তোর চাচার ভিসাটা আজ ফাইনাল হতে পারে ।
- চাচ্চু মাদ্রাজ যাচ্ছে কবে ?
- ভিসা টা হয়ে গেলেই কয়েকদিনের মধ্যে যাবে
- এবারই কি শেষ নাকি আরও যেতে হবে ?
- ডক্টর তো বলেছিল এবারই শেষ , দেখা যাক কি হয়
- কে কে যাচ্ছে সাথে ?
- তোর চাচী , আর তোর সোহাগ ভাইয়া
- ও
- মা , আমরা আগ্রা যাচ্ছি কবে ?
- তোর আব্বুর ব্যস্ততা টা কমুক এরপর
- মা তোমার মনে আছে আমি যখন দার্জিলিং পড়তাম , প্যারেন্টস ডে তে তোমরা যেতে । আমরা ঘুরতে যেতাম । কত্ত মজাই না হত । ইশ স্কুলের বন্ধুদের খুব মিস করি এখন
- হুম মনে আছে , এখন খেয়ে নে , আমি ঘুমাবো


কিরে রনি আসল না ?
- জ্যামে আছে , বেশিক্ষণ লাগবে না মনে হয়
- পোস্টার দিয়ে কি করবি ?
- মানববন্ধনে লাগতে পারে , তাই আগে ভাগেই বানিয়ে রাখলাম
- হুম
রুমেল তোর নতুন বাইক কবে আসছে ?
- আরে পেমেন্ট তো দিয়ে রাখছি , কিন্তু আজ না কাল এভাবে সময় নিচ্ছে ।
- আর এই পালসারটা কি করবি ?
- চাচাতো ভাইয়ের সাথে ডিল হয়ে আছে , আমার টা এসে গেলে ও এটা নিয়ে নেবে
- কত কমে ছাড়ছিস ?
- ৫০ হাজার
- আরে শালা , ভালো লাভই করলি । এটাও তো অনেকদিন হল । প্রায় একবছর । তাও মাত্র ৫০ কমে ছাড়তেছিস । দারূণ

রুমেল: আচ্ছা আমরা যে প্রতিবাদ করব এর রিঅ্যাকশন কি হবে ভেবে রেখেছিস ?
- ধুর বাল , বাদ দে না , তুই অলটাইম নেগেটিভ ভাবিস । কিচ্ছু হবে না । আর কিছু হলে সেটা পরে দেখা যাবে ।
- দোস্ত আমার দোস্ত আমার যাতে হবে , ৯ টা বেজে গেছে একটু পর মীরাক্কেল শুরু হবে । অপূর্ব রায়ের ভাব টা দেখেছিস , জোসস লাগে আমার কাছে । শেষ দিকে নীতিকথাগুলো যা বলে না সত্যি অনুসরণীয়
- ওকে কাল দেখা হবে গুড নাইট
- গুড নাইট


নাহ আর লিখতে পারছি না । বানিয়ে বানিয়ে মিথ্যে খুব বেশি লেখা যায় না । উপরের লেখাগুলো পুরোটাই মিথ্যে । আমি বিশ্বাস করি আমাদের দেশের ৯৫ ভাগ মানুষই সুস্থ প্রতিবাদ করতে জানে । উপরের ঘটনাটা বাকি ৫ ভাগ । প্রতিনিয়ত ইন্ডিয়ান পণ্যের সাথে বসবাসের মাধ্যমে ইন্ডিয়ান পণ্য বর্জন করার কিছু কৌতুক পরিবেশন করে মাত্র । এটা ঠিক ইন্ডিয়ান পণ্য আমাদের জীবনে খুব আষ্টেপিষ্টে জড়িয়ে আছে । চাইলেই তা ত্যাগ করা যায় না । কিন্তু ধীরে ধীরে ঠিকই ত্যাগ করা সম্ভব । তাই আসুন একবারে না হলেও ধীরে ধীরে নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলি । অন্তত একটা পণ্য বর্জন করে হলেও ইন্ডিয়ার আগ্রাসনে ধাক্কা দেই


বিঃদ্রঃ এটি আমার অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত লেখা , মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিজের উর্বর মস্তিষ্ককে অনুর্বর হিসেবে প্রমাণ করিবেন না

১৬ জানুয়ারি, ২০১২

বাংলা সিনেমার অবিস্মরণীয় ডায়লগুলোর সংকলনঃ চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না

ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বিকেল ৩.১৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখেনি এমন মানুষ কমই আছে । আসলে তখন তো বিটিভি ছাড়া আর কোন চ্যানেল ছিল না তাই বাধ্য হয়েই দেখতে হত । মনে আছে পরিবারের সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে বাংলা সিনেমা দেখার মজাই ছিল আলাদা । সেই সিনেমাগুলো দেখতাম আর ডায়লগগুলো মুখস্ত করতাম । পরদিন স্কুলে গিয়ে আমরা বন্ধুরা ডায়লগগুলা নিয়া অনেক হাসাহাসি করতাম । বলতে দ্বিধা নেই বাংলা সিনেমা ছিল তখন এক পারফেক্ট বিনোদন ।

এই পোস্টে আমি সিনেমার সেই বিখ্যাত ডায়লগগুলো এক করার চেষ্টা করেছি । মাঝে মাঝে দেখব আর হাসাহাসি করব তো তাই । আমি পরিচিত কয়েকটা ডায়লগ দিলাম । আপনাদের ভান্ডারে কিছু থাকলে দিন এড করে নেব । চাইলে ঘুরিয়ে পেচিয়ে আপনি নিজেও ডায়লগ বানিয়ে দিতে পারেন , দেখবেন সেইটাই হিট

বলেন তো বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ডায়লগ কোনটা ?? আসুন সেটা দিয়েই শুরু করি....

# চৌধুরী সাহেব মনে রাখবেন টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না ।(তয় গুড হাউস কেনা যায়))

# বাবা থাক তুমি তোমার টাকার পাহাড় নিয়ে , আমি চললাম কাল্লুর সাথে

# কি তোর এত বড় স্পর্ধা , সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করিস

# এই যে মিস্টার আপনি জানেন আমি কে ?? (জানলে কি আর ছাড়ুম নাকি

# কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব , আজ আপনি না থাকলে কি যে হত ?? (কি আর হত গুন্ডাদের হাতে ইজ্জত ভাগাভাগি হত)

# মা মা আমি পাশ করেছি , মা আমি চাকরি করব , আমাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না মা । মা বলবেন ইয়া আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শোকর

# ছেড়ে দে শয়তান , তোর ঘরে কি মা বোন নেই !!

# শয়তান তুই আমার বাবাকে মেরেছিস , আমাকে পিতৃহারা করেছিস , আমার আমাকে বিধবা করেছিস , ইয়া ঢিসুম্মম

# শয়তান ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ২০ টি বছর , ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ছোট ভাইকে

# খোকা এই তোর বাবার খুনিইইই , প্রতিশোধ নে

এবার আপনাদের পালা । ডায়লগ দিতে থাকুন

* অথৈ সাগরঃ মা মা আমি ফাস কেলাস ফাস হয়েছি

* শিপু ভাই বলেছেন:
হাউ ডেয়ার ইউ!!! তোমার এত বড় সাহস!!!


* অথৈ সাগর বলেছেন: নায়িকা-- শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না লুল -- তাতেই আমার চলবে

* sumon3d বলেছেন:
নায়িকা: ছেড়ে দে শয়তান।তুই আমার দেহ পাবি তো মন পাবি না। ভিলেন : ওটাই তো চাই সুন্দরী।


* লিন্‌কিন পার্ক বলেছেন: আপনাকে কোথায় যেন দেখেছি

* ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি অনেক মজার


* বেঈমান আমি বলেছেন: সেই সুযোগ তুই পাবি না শয়তান

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes