লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

২৭ সেপ্টেম্বর, ২০১১

ছেলেদের ফেছবুক স্ট্যাটাস সমগ্র (ছেলেদের কাছে ক্ষমাপ্রার্থণা পূর্বক)

কয়েকদিন আগে দিয়েছিলাম ফেছবুকে মেয়েদের স্ট্যাটাস । মেয়েদের স্ট্যাটাসের ব্যাপক সাফল্যের পর এবার দিচ্ছি ছেলেদের স্ট্যাটাস ।

সবাই জানেন মেয়েদের হাচি দেয়া স্ট্যাটাসেও কমেন্ট আর লাইকের বন্যা বয়ে যায় । কিন্তু সেখানে ছেলেদের একটা সুন্দর কাব্যিক স্ট্যাটাসও যেন ধূ ধূ মরুভূমি । ছেলেদের স্ট্যাটাস খুঁজতে গিয়ে সেটা আবার নতুন করেন উপলব্ধি করলাম । ছেলেরা মূলত কাব্যিক ছ্যাকা খাওয়া বা কোন গানকে স্ট্যাটাস হিসেবে দিয়ে থাকে । ছাড়া শুধু স্ট্যাটাস দেয়ার জন্য সাম্প্রতিক কোন ঘটনাকে উল্লেখ করে থাকে , যেন স্ট্যাটাস দিলে ভাত হজম হবেই না । যাই হোক দেখুন ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস কেমন হয় । লাইক ও কমেন্টার সংখ্যা এই জন্য যে বোঝা যাবে কেন ছেলেদের স্ট্যাটাসকে মরুভূমির সাথে তুলনা করা হয়

ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস যেমন হয়........



১. এক অন্ধকার কুঠুরিতে আটকে আছি.... বের হবার পথ খুজে চলেছি.... আশাকরছি একদিন সেই দরজার খোজ পাবো.... (২২ মিনিটে লাইক কমেন্ট নাই )

২. আমার একাউন্টে ভূত ঢুকল কিনা বুঝতে পারছিনা , সবকিছু উল্টাপাল্টা লাগতেছে.. (১ ঘন্টায় ৩ টা লাইক(১জন কমেন্টাকারী) ২ টা কমেন্ট ) । ভূতই আইব , মাইয়া না

৩. আমি যেমন আমার বন্ধুবান্ধব পচাইতে ভালবাসি, ওরাও আমাকে ইচ্ছামত পচানোর ট্রাই করে ! জয়তু ফ্রেন্ডস..!!! (১ দিনে লাইক পড়ছে ৯টা) এখানেও বন্ধুরা পচাইনাইক্কা

৪. ব্রেকিং নিউজ: আত্মঘাতী এক লোক ভুল করে তার যমজ ভাইকে খুন করে ফেলেছে! (২দিনে লাইক পরছে ৪টা) খুন খারাবিও আজ মানুষকে টানে না

৫. মাঝে মাঝে এটা জানাও পাপ যে " কিভাবে মেয়েদের কাছে টানতে হয় " (২দিনে লাইক পরছে ৬ টা , কমেন্ট ২টা , ১জন লাইককারী কমেন্টে করছে) জানলেই মাইয়ারা লুইস কইব যে

৬. " গাইবনা আর কোন গান তুমি ছাড়া । লিখব না আমি আর তুমিহীনা কবিতা "..(২দিনে লাইক ৫ টা , কমেন্ট ২ টা) যে গান আর কবিতা কেউ হুনেনা তা লিইখ্যা কি লাভ


এই ব্লগের ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু

২৬ আগস্ট, ২০১১

ফেছবুকের মজার কিছু রাজনৈতিক স্ট্যাটাস । না দেখলেই মিস


১. যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী
"
"
"
"
"
"
"
লোকটাকে আমার স্যালূট করতে ইচ্ছে করছে । এতদিনে বেটার বুদ্ধি খুলছে । ব্যার্থতা ঢাকার জন্য যে বিরোধী দলের উপর দোষ চাপানোর নিয়ম সেটা উনি এতদিনে বুঝলেন । জয়তু আবুল

সরি মাননীয় হাইকোর্ট । আমি সত্যি দুঃখিত । কিন্তু কোন উপায় ছিল না স্ট্যাটাসটা না দিয়ে :-*:-*


২. ঈদের আগেই সব রাস্তা ঠিক হয়ে যাবে , বলেছেন মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী..!!
"
"
"
"
"
কিন্তু সমস্যা হল অতীতের চাপাবাজীর জন্য উনার কথা কেউ বিশ্বাস করে না ।

আমি দুঃখিত মাননীয় হাইকোর্ট । দূর্ভোগের শিকার হওয়া এই আমাকে এই স্ট্যাটাসটা দিতেই হল /:)/:)


৩. কটা জিনিস আমার মাথায় ঢুকেনা । আমাদের সরকারের সমস্যাটা কি মাথায় না গদিতে ?? কেন যেন মনে হয় ওই গদিতে বসলেই সবার স্ক্রু ঢিলা হয়ে যায় ।:-*:-*


৪. ঘরে ঘরে হারিকেন ব্যবহার করুন । বিদ্যুৎ বাঁচান । বিদ্যুৎ রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সম্পদ

হাইকোর্ট না দেখলেই হল :P:P


৫. মহাজোটের শরিক ও নিজের দলের নেতাদের দাবির মুখে পদত্যাগ করবেন কি না, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা করতে হলে আগে আমাকে ভাবতে হবে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, আমার নির্বাচনী এলাকার মানুষ কী মনে করেন। পাশাপাশি আমার নিয়োগকর্তা কী বলেন।
"
"
বলি জনগণ যদি জানত মন্ত্রী হইয়া আপনি এমন নির্বোধের মত কাম করবেন , তাইলে ভুলেও তারা এত বড় ভুলটা করত না

হাইকোর্টের রিস্ক থাকতেও স্ট্যাটাসটা দিলাম ;);)


৬. অশিক্ষিত চালকদের আর কি দোষ । অশিক্ষিত মন্ত্রীরা তো অশিক্ষিতদেরই লাইসেন্স দিবে তাই না ??
"
"
"
স্ট্যাটাসটা ভয়ে ভয়ে দেয়া । হাইকোর্ট আবার কখন কি না করে বসে


সবগুলো স্ট্যাটাস এই ব্লগের ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু পূর্বে প্রকাশিত ।

২৫ আগস্ট, ২০১১

আসুন দেখি ভবিষ্যতে টিভির সংবাদে আর কি কি বিজ্ঞাপন ব্যবহার হতে পারে


প্রিন্ট মিডিয়ার মত ইলেকট্রিক মিডিয়াও এখন বিজ্ঞাপন দ্বারা দখল হয়ে গেছে । অমুক ব্যাংক খেলার সংবাদ , তমুক ব্যাংক আন্তর্জাতিক সংবাদ । বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় সংবাদ না বিজ্ঞাপনের সংবাদ শুনছি । কয়দিন পর লাইনে লাইনে বিজ্ঞাপন ঢুকে যাবে । আসুন দেখা যাক ভবিষ্যতে আরও কি কি বিজ্ঞাপন সংবাদ শিরোনাম হতে পারে

১. শুরুতেই দেশের সংবাদ । তাই দেশের গুরুত্বপূর্ণ কোন পণ্যের এ্যাড

# আবুল জুট দেশের সংবাদ

২. লাগামহীন বাজারের সংবাদ পরিবেশনের আগে

# খান খান চিনি বাণিজ্য সংবাদ

৩. রাস্তার যে অবস্থা সড়ক দূর্ঘটনা বর্তমানে বাংলা সংবাদের অবিচ্ছেদ্য অংশ । আর তাই শিরোনাম

# পাজী টায়ার দূর্ঘটনা সংবাদ

৪. বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা মারামারি করেছে সেই খবরের বিজ্ঞাপন যুক্ত শিরোনাম

# রুস্তম চাপাতি বিশ্ববিদ্যালয় মারামারির সংবাদ

৫. কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিছে সে খবরও আজ বিজ্ঞাপনের দখলে

# মধু মিষ্টি এসএসসির রেজাল্টের সংবাদ

৬. এরপর আসে আন্তর্জাতিক সংবাদ । সেখানে শিরোনামটা দেখুন

# ধানক্ষেত এয়ারলাইনস আন্তর্জাতিক সংবাদ । শুরুতেই লন্ডনের রাস্তায় ইঁদুর উৎপাত নিউজ

৭. অতিগুরুত্বপূর্ণ একটা খবর আবহাওয়ার সংবাদ । তার শিরোনাম

# ডান্ডি ছাড়া ছাতা আবহাওয়ার সংবাদ

৮. খেলার সংবাদ হল খবরের উপসংহার । আর তাই শিরোনাম

# করিম ব্রিকস খেলার সংবাদ । শুরুতেই জাতীয় কুতকুত টুর্ণামেন্টের খবর


কিছু কিছু চ্যানেলে নতুন যোগ হইছে এই উৎপাত । তাই আমিও যোগ করলাম

৯. খবরেও এখন গান বাজনা হয় জানেন তো ?? আর তাই

# ঢুলি তবলা সাংস্কৃতিক সংবাদ । আওয়ামী চ্যানেল হলে জয় বাংলা বাংলার জয় , বিএনপি চ্যানেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

২১ আগস্ট, ২০১১

নিঃসঙ্গ জীবনের সঙ্গী । শ্রীকান্ত আচার্যের সেই অবিস্মরণীয় গান । ডাউনলোড লিঙ্ক সহ

মূল গানঃ শ্রীকান্ত আচার্য
ডাউনলোড লিঙ্কঃ একা একা এই বেশ থাকা



একা একা এই বেশ থাকা
আলো নেই কোথাও সব মেঘে ঢাকা
ছায়া ছায়া সব আবছায়া
যাকে খোঁজে মন তার নেই দেখা
আনমনে এই একা একা
সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা

আলো ছায়া দিয়ে দিন চলে গেছে
আমাকে শুন্যতা দিয়ে গেছে
উতলা এক হাওয়া ভাসে
সে হাওয়ার সাথী
শুধু নিরবতা , শুধু নিরবতা

কিছু পরে , দূরে আকাশে
চেনা তারারা হয় তো বা দেবে দেখা
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা

বেলা শেষের রঙ নিয়ে
ফেলে আসা গান ভাসে
মনে মনে

কেউ কথা দিল কেউ ব্যাথা দিল
এই মনে তারই ছোয়া রেখে গেল
এই চোখে মেঘ নামে
তাই এ মনে সব সুর
ব্যাথা ভরা , শুধু ব্যাথা ভরা

সোনালী দিন ছিল দিপালী রাত
আজ খুঁজি তবুও পাই না যে দেখা
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা



কৃতজ্ঞতাঃ ব্লগার নাফিস ইফতেখার । গানটা আমার জন্য মিডিয়াফায়ারে আপলোড করার জন্য ধন্যবাদ তাকে

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট ফোর

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন চতুর্থ পর্বঃ

"
"
"
"
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ

১. এখন আমি আচাঁর খাইতেসি আমার নিজের হাতে বানানো খাবা তোমরা?? (কাহিনী কেমুন জানি লাগে)

২. আমার এক কাজিন কে ওর বয় ফ্রেন্ড ধোঁকা দিসে ছেলে গুলোকে জুতা মারা উচিত (পোলাটারে স্যালুট)

৩. দিল্ কে আরমান আশুমে বাহে (এই জাতিয় আউল ফাউল মাথা খারাপ করা হিন্দী গান)

৪. আচ্ছা বন্ধুরা হৃদয় খানের গান তোমাদের কেমন লাগে আমি ওকে দেখলেই পাগল হয়ে যাই (সর্দি খানরে ভালা পাইনা)


৫. আমার এক ফেসবুক ফ্রেন্ডের চাচাতো বোনের নানির পেট খারাপ তোমরা সবাই প্লিজ দোয়া করতে থাক প্লিজ প্লিজ প্লিজ!!


৬. ঘুম থেকে ওঠেই দেখি কারেন্ট নেই । উফ এত্ত গরম । মেজাজটা বিগরাই গেল । বাই দ্য ওয়ে ফ্রেন্ডজ তোমরা কেমন আছ ??

৭. আজ আমার এক বান্ধবী এক চেঙরা ছেলেকে লাইক করে বসেছে । কি ডিসগাস্টিং । মেয়েরা কেন ছেলেদের পছন্দ করবে , ছেলেরাই মেয়েদের পেছনে ঘুরবে
(হ এর জন্যই তরে কোন পোলা বেইল দেয় না)


(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি পোলাদের আতেল মারকা কমেন্ট থাকা বাধ্যতামূলক)

সবগুলো স্ট্যাটাস ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা থেকে
পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন


আগের তিন পর্ব এখানে ;);)

আগের দুই পর্ব এখানে

১. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

২. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

৩. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস(মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট থ্রি

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes